রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

শাকসু নির্বাচন ও হলে সিট বণ্টনসহ শাবিপ্রবি শিবিরের পাঁচ দাবি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:৪৭ |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজন এবং হলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সিট বণ্টনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় শাবিপ্রবি ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে ফাঁকা সিটে নিয়মতান্ত্রিক বণ্টন না করে দলীয় রেফারেন্সে শিক্ষার্থী তোলা হচ্ছে। আমরা পূর্বেও শাহপরাণ হলে ছাত্রদল নেতাদের সিট বরাদ্দের অভিযোগ দেখেছি।

মুজাহিদুল ইসলাম বলেন, ছাত্রদল নিয়মবহির্ভূতভাবে সিট নিয়ে নিজেদের দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে। ছাত্রশিবির কখনো প্রশাসনের কারও কাছে সিটের জন্য তদবির করেনি। ছাত্রদলকে এই মিথ্যাচারের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাই।


শাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, শাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও বিএনপি ও ছাত্রদলের বাধার কারণে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন, অথচ তিনি ছাত্রদলকে ঠিকই সাক্ষাতের সময় দিচ্ছেন এবং তাদের দলীয় প্রোগ্রামে প্রশাসনিক নিয়ম ভেঙে উপস্থিত থাকছেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পেজকে ছাত্রদলের কর্মসূচির প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে আন্দোলনরত সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

চলমান প্রকল্প ও ক্যাম্পাসের সমস্যা নিয়ে মুজাহিদুল ইসলাম বলেন, উন্নয়ন কার্যক্রমের অনিয়ম খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে অবিলম্বে নির্মাণসামগ্রীর মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এছাড়া হলে খাবারের নিম্নমান, ওয়াই-ফাইয়ের ধীরগতি এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাহীনতা ও পরিবহন সংকট দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


সংবাদ সম্মেলনে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, অফিস সম্পাদক শাকিল মাহমুদ ও প্রচার সম্পাদক রেজা-ই-রাব্বি সাফওয়ান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

শিক্ষাঙ্গন এর আরো খবর

শাবিপ্রবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব
মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
VARIFY reCAPTCHA