শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ২১:০৮ |

সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের তালা ভেঙে অনধিকার প্রবেশ ও দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল আহাদ ও শাহিন আলম নামে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেরে আলম শেরু।

লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালগঞ্জ বাজারে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে অভিযুক্তরা উপস্থিত হয়ে জোরপূর্বক তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা কার্যালয়টি দখলের চেষ্টা চালিয়ে কিছুক্ষণ পর পুনরায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান।

পরদিন ১০ অক্টোবর দুপুরে প্রেসক্লাবের সহসভাপতি জিয়াউর রহমান ও সদস্য আতিউর রহমানসহ অন্যান্য সদস্যরা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

অভিযোগকারী শেরে আলম শেরু জানান, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও কয়েকবার প্রেসক্লাবের কার্যালয়ে অনধিকার প্রবেশের চেষ্টা চালানো হয়েছে। বারবার এমন ঘটনায় প্রেসক্লাবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ‘প্রেসক্লাবের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

সিলেট এর আরো খবর

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 
কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার
মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২ পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
VARIFY reCAPTCHA