শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯ |

সিলেটে অনুষ্ঠিত ‘বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব’-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। বুধবার দিনব্যাপী যুক্তিতর্কের লড়াইয়ে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে তারা এই সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইসরাত জাহান মজুমদার।

নগরীর জিন্দাবাজারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আর্ট গ্যালারিতে সকাল ৯টায় উৎসবের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের বিতর্কের কোনো বিকল্প নেই। এখন থেকে সিলেটের প্রতিটি বিদ্যালয়ে যাতে বিতার্কিক গড়ে ওঠে, সেই উদ্যোগ নেওয়া হবে।

সমকাল ব্যুরো প্রধান মুকিদ রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জায়েদা গোলসান সিদ্দিকা ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল বাছিত মোল্লা।

সিলেট জেলার মোট ৮টি বিদ্যালয় এই বিতর্ক উৎসবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্কলার্সহোম মেজরটিলা, নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ, স্টুডেন্ট হোম স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি হাই স্কুল এবং কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি তামিম রহমান চৌধুরী। সমকাল সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাবিপ্রবি ডিবেটিং ক্লাবের সাফওয়াত আদিবা হিয়া এবং গ্রুপ অব লিবারেল ডিবেইটার্স বাংলাদেশের সাবেক সভাপতি আশফাকুর রহমান আদি।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ইশতিয়াক মুনশি, সিনিয়র শিক্ষক মো. মাহবুব হোসেন, সমকালের স্টাফ ফটোসাংবাদিক ইউসুফ আলী, রাজনীতিক তালুকদার মকবুল হোসেন এবং সুহৃদ সমাবেশের প্রতিনিধি রাজীব ঘোষ, নাদিয়া ইসলাম তোফা, মো. আশরাফ, মুনিরার হামনী মাহা, আব্দুল্লাহ সিন্দিদ ও মো. জুনায়েদ প্রমুখ।

উল্লেখ্য, অক্টোবরের শেষ দিকে একই ভেন্যুতে অঞ্চল পর্বের বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের চারটি চ্যাম্পিয়ন দলের পাশাপাশি দেশের অন্য দুটি দল অংশগ্রহণের কথা রয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম?

পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো

সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার

মুক্তি পেলেন নেহা বোরা

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

শিক্ষাঙ্গন এর আরো খবর

শাবিপ্রবিতে নতুন ঠিকানায় চাইনিজ কর্নার
শাকসু নির্বাচন ও হলে সিট বণ্টনসহ শাবিপ্রবি শিবিরের পাঁচ দাবি
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মধ্যরাতে হঠাৎ ছাপাখানায় শিক্ষামন্ত্রী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার মুক্তি পেলেন নেহা বোরা জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
VARIFY reCAPTCHA