রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটে ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১৮:৩১ |

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। রোববার (১১ অক্টোবর) সকালে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের সূচনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

এদিন সকালে নাসিম হোসাইন কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবালকে সঙ্গে নিয়ে তালাবদ্ধ শ্রেণিকক্ষগুলো খুলে দেন এবং শিক্ষার্থীদের ক্লাসে বরণ করে নেন। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় কলেজ ক্যাম্পাস পুনরায় মুখরিত হয়ে ওঠে।

এর আগে ৯ অক্টোবর রাতে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এক জরুরি মতবিনিময় সভা করেন শিল্প ও বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ওই সভায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়। সভায় বাণিজ্যমন্ত্রী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগের অধীনে স্থানান্তর এবং কলেজটিকে একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রতিশ্রুতি দেন।

মন্ত্রীর এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী রোববার থেকে শিক্ষার্থীরা পুনরায় পাঠদানে অংশ নেওয়া শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, বাণিজ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগে এবং দাবিসমূহ মেনে নেওয়ার আশ্বাসে তারা ক্লাসে ফিরেছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।


এ বিষয়ে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে এবং ভবিষ্যতে যেন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো অচলাবস্থা তৈরি না হয়, সে লক্ষ্যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৪০ হাজার বাহিনী নামিয়েও আটকানো গেল না ককরোচের, চাপে মোদি সরকার

‘এত অধৈর্য হচ্ছেন কেন’, প্রসিকিউশনকে পলক

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা

রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু

সিলেটে ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ জনকে বিয়ে করেছেন ৩৩ বছর বয়সী নারী!

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

সিলেট এর আরো খবর

মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান
সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস!
গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সিলেটে হাম কেড়ে নিল ১৮০ শিশুর প্রাণ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৪০ হাজার বাহিনী নামিয়েও আটকানো গেল না ককরোচের, চাপে মোদি সরকার ‘এত অধৈর্য হচ্ছেন কেন’, প্রসিকিউশনকে পলক হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু সিলেটে ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ১৪ জনকে বিয়ে করেছেন ৩৩ বছর বয়সী নারী! সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান
VARIFY reCAPTCHA