মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ২০:১২ |

আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেছেন, দলটির নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, সেটি ভিন্ন বিষয়; তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও অঙ্গসংগঠন ব্যবহার করে যারা জনগণের ওপর সহিংসতা চালিয়েছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, গত দেড় দশকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও দলীয় অঙ্গসংগঠন ব্যবহার করে জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। এসব ঘটনায় যারা জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে। তবে বিচার প্রক্রিয়ার উদ্দেশ্য কেবল শাস্তি দেওয়া নয়; ভবিষ্যতে যাতে কেউ দেশে আবার কর্তৃত্ববাদী ব্যবস্থা প্রতিষ্ঠার সাহস না পায়, সে জন্যও দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের অনেকে এখনো কোনো ধরনের অনুশোচনা প্রকাশ করছেন না। তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে। রাজনৈতিক পুনর্মিলনের অজুহাতে তাদের দায়মুক্তি দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়।

ডেপুটি স্পিকার বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ের শাসনে বিচারব্যবস্থা কর্তৃত্ববাদী সরকারের প্রভাবের মধ্যে ছিল। বর্তমানে জনগণের সরকার ক্ষমতায় থাকায় বিচারব্যবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে। ভবিষ্যতে দেশে আরও ন্যায়সংগত ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে শক্তিশালী এবং স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন কায়সার কামাল। তার মতে, সরকারের বৈধতা ও জনগণের আস্থা নির্ভর করে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করার ওপর।

তিনি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। স্বাধীন বিচারব্যবস্থা ও শক্তিশালী প্রতিষ্ঠানই গণতান্ত্রিক ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে পারে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ 

যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা 

বড়লেখায় ধুকে মরছে কমিউনিটি ক্লিনিক

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালিত

ক্রীড়া সংগঠক সাহেদ শামস সংবর্ধিত

বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ

বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় এর আরো খবর

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ 
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ  যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা  বড়লেখায় ধুকে মরছে কমিউনিটি ক্লিনিক সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালিত ক্রীড়া সংগঠক সাহেদ শামস সংবর্ধিত বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
VARIFY reCAPTCHA