মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | ২২ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১৭:১৩ |

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগের প্রতিটিতে হাসানুল হক ইনুকে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে বিশেষ আদালত জানান, এই তিনটি সাজা একসঙ্গে চলবে। অর্থাৎ, ইনুকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

এই সাজাকে অপর্যাপ্ত উল্লেখ করে সোমবার আপিল করল প্রসিকিউশন। আবেদনে যেসব যুক্তি তুলে ধরা হয়েছে, তাতে আপিলে ইনুর সাজা বাড়বে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা এ মামলার তদন্ত শুরু হয়েছিল ২০২৫ সালের ২৫ মার্চ। পরবর্তীতে একই বছরের ১১ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল হয়। এ ছাড়া আলোচিত এ মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় গত বছরের ২৫ সেপ্টেম্বর। একপর্যায়ে উভয়পক্ষের শুনানির পর গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।

সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্যদিয়ে গত বছরের ৩০ নভেম্বর এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এরপর গত ১ ডিসেম্বর প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। প্রসিকিউশন এ মামলায় ১০ জন সাক্ষী হাজির করে। আসামিপক্ষও দু’জন সাফাই সাক্ষী হাজির করেছিল।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ 

যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা 

বড়লেখায় ধুকে মরছে কমিউনিটি ক্লিনিক

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালিত

ক্রীড়া সংগঠক সাহেদ শামস সংবর্ধিত

বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ

বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জাতীয় এর আরো খবর

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ 
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি
‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ  যে কারণে পেছাল ১১ দলীয় ঐক্যের লংমার্চ নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা  বড়লেখায় ধুকে মরছে কমিউনিটি ক্লিনিক সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালিত ক্রীড়া সংগঠক সাহেদ শামস সংবর্ধিত বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে হত্যার হুমকি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ বেশি দামে এলপিজি বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
VARIFY reCAPTCHA