ওসমানীনগরে বিএনপি নেতা গ্রেফতার
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ২০:৫৯ |
সিলেটের ওসমানীনগরে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার গোয়ালাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরুল চৌধুরী উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আনতারুজ্জামান চৌধুরীর ছেলে। তিনি উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুসলিমা আক্তার চৌধুরীর ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গোয়ালাবাজার এলাকা থেকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ। মামলার সাজা এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইমরুল চৌধুরীকে গ্রেফতারের পর রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিলেট এর আরো খবর
শিরোনাম
ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন যুবদল নেতা মকসুদ।
সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২
বড়লেখা ও জুড়ী সীমান্তে ৩ দিনে ৩০ জনকে ‘পুশইন’র চেষ্টা প্রতিহত করল বিজিবি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জিয়াউল হক জিয়া পেলেন ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড
প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না
অসহায়দের ন্যায়বিচার নিশ্চিতে বড়লেখায় জেলা ও উপজেলা লিগ্যাল এইডের সমন্বয় সভা
কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
তাহিরপুরে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য হেফাজতে
শমশেরনগরে এনজিওর কাছে জমানো টাকা চাইতে গিয়ে হামলার শিকার গ্রাহক
সিলেটে মঞ্চ মাতাতে আসছে যশোরের ‘শব্দ থিয়েটার’
