পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির মানবিক সহায়তা প্রদান
‘প্রবাসীদের ঐক্য, সহমর্মিতা ও উন্নয়নে একতাবদ্ধ প্রয়াস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতি’। অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও উন্নয়নমূলক এই সংগঠনের পক্ষ থেকে অসহায় ও অসচ্ছল নারী-পুরুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে বাদশাগঞ্জ বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও অর্থ বিতরণ অনুষ্ঠানে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের উপদেষ্টা মো. রেহান উদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক শাকিন শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এবং বিশেষ অতিথি ছিলেন সেলবরষ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা।
সভায় বক্তারা বলেন, ১৫ জুলাই ২০২৫ থেকে প্রবাসে অবস্থানরত এলাকার সুহৃদ ব্যক্তিরা নিজ এলাকার অসহায় মানুষের কল্যাণে এই সংগঠনটি গড়ে তোলেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থে গঠিত এই সমিতি শারীরিক অসুস্থতা ও চরম দারিদ্র্যপীড়িত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান স্থানীয়রা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক সালেহ আহমেদ, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, মো. শাহীন তালুকদার ও শরীফ আহম্মেদ প্রমুখ।
এদিন নগদ সহায়তা গ্রহণ করেন পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সোয়েব চৌধুরী এবং সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের নেহারুন নেছা।
সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতি শাহ আলম ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রাজা, প্রধান উপদেষ্টা তৌফিক আহমেদ খান পাঠান, উপদেষ্টা আমিনুল হক চৌধুরী, মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ শামীম, কামরুজ্জামান আজাদ মিটু, সহ-সভাপতি আব্দুল্লাহ হারুন, শফিকুল ইসলাম শামীম ও জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান ইমন শাহ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দপ্তর সম্পাদক মো. হিমেল মিয়া, প্রচার সম্পাদক আরিফ খাঁন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক, আইটি সম্পাদক নাসিমুল গনি দুরর্য, ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমেদ এবং ক্রীড়া সম্পাদক সুলেমান হোসেনসহ অন্যান্য সদস্যরা।
এলাকাবাসী এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
