রাধানগর দাখিল মাদরাসায় গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধিত
সুনামগঞ্জের ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসায় গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে রাধানগর গ্রামবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে মাদরাসা কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাস্টার আবদুল বাছিত এর সভাপতিত্বে ও ছাতক প্রেসক্লাবের সাবেক সদস্য নজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরব্বি আবদুস সুবহান, আফরুজ বক্ত খোকন, আতাউর রহমান এমরান, দিদার আলম মেম্বার, দিল হুসেন মেম্বার, খলিলুর রহমান, মাওলানা মুখতার আহমদ, সমুজ আলী, সাইদুর রহমান লিটন, মাওলানা মইনুল হক মুমিন, এ কে এম ফজলুর রহমান, মাস্টার আবদুল ওয়াহিদ, মাওলানা আবদুল হান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা শওকত আলী, মাওলানা রেদোয়ান আহমেদ, মুরব্বি নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আনা মিয়া, আবুল কালাম, রজব উদ্দিন, মশাহিদ আলী, ফজর আলী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাহবুবা আক্তার নৌরিন, নাফিসা জান্নাত, নাজিম উদ্দিন, ছালমান আহমদ।
সভা শেষে রাধানগর গ্রামবাসী ও প্রবাসীদের পক্ষ থেকে মাদরাসার সকল শিক্ষক ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ ২৯ জন শিক্ষার্থীদের সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।
