শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬ |

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি। এএফপির বরাতে আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের চলমান যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠার মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হুতির পক্ষ থেকে দাবি করা হয়, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি হামলার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। অন্যদিকে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার দাবি করেছে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনীর হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। চলতি সপ্তাহে যেসব ফ্রন্টে লড়াই বেড়েছে, এটি তার একটি।

ইয়েমেনি সরকারি বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে লড়াই ক্রমেই বিস্তৃত ও তীব্র হওয়ার পর থেকেই এই পাল্টাপাল্টি হামলা চলছে। এদিকে শুক্রবার হুতিদের সমর্থনে এবং সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের রাজধানী সানায় মিছিল করেছে হাজার হাজার মানুষ।

ইরান-সমর্থিত হুতিরা এমন এক সময়ে তাদের নিয়ন্ত্রণ আরও বাড়াচ্ছে, যখন ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বিস্তীর্ণ এলাকা তাদের দখলে চলে এসেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিও এখন তাদের নিয়ন্ত্রণে। চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেনি সরকার ও হুতির মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশুও ছিল।

অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ইয়েমেনের সংঘাতের সাম্প্রতিক এই উত্তেজনায় অনিচ্ছা সত্ত্বেও যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়েছে। বাব আল-মান্দেব দিয়ে নৌ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ার পর গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাসে হুতি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা। হুতির দ্রুত ভূখণ্ড দখলের অগ্রগতি বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হুতিরা ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে যে সৌদি আরবের সঙ্গে সম্পৃক্ত নয়- এমন কোনো জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে না। হুতির বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর জন্য সৌদি আরবের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হলেও, ওয়াশিংটন এখন পর্যন্ত সে পথে যায়নি। ইরানের সঙ্গে চলমান ব্যয়বহুল যুদ্ধে একটি নতুন ফ্রন্ট খুলে যাওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি হওয়ায় লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন ‘অপারেশন আসপিডেস’ সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে কালাস বলেন, ‘সৌদি আরবে হুতির হামলা অগ্রহণযোগ্য এবং বৈশ্বিক অর্থনীতিকে নাশকতার মুখে ফেলছে।’তিনি আরও জানান, ইয়েমেনে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?

আন্তর্জাতিক এর আরো খবর

সামরিক পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মক্কায় হামলার চেষ্টা, ‘মক্কা চুক্তি’ কার্যকরের সময় এসেছে: পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
VARIFY reCAPTCHA