শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৫ |

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা জোট আরও সম্প্রসারিত হতে পারে। অভিন্ন নীতি সমর্থনকারী নতুন দেশগুলোকে এই জোটে যুক্ত করার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। একইসঙ্গে ইসলামাবাদ বলেছে, এই জোটটি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এটি ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।

সংবাদমাধ্যম আল আরাবিয়া র টম বার্গেস ওয়াটসনকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, তিন দেশের অভিন্ন নীতিহচ্ছে—আগ্রাসন না চালানো, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সম্মিলিত প্রতিরোধ। এই তিন নীতি যেসব দেশ সমর্থন করে, তাদের নতুন অংশীদার হিসেবে মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত করা যেতে পারে।

তবে কখন এবং কীভাবে জোটটি সম্প্রসারণ করা হবে, সে সিদ্ধান্ত সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের নেতৃত্ব নেবে বলে জানান তিনি। এই চুক্তিকে বৃহত্তর কোনো মুসলিম সামরিক জোট গঠনের উদ্যোগ হিসেবে দেখার ধারণাও নাকচ করেছেন আহমেদ শরিফ।

তিনি বলেন, ‘এই চুক্তির কোথাও বলা হয়নি যে এটি একটি মুসলিম জোট’। বরং এটিকে ‘আঞ্চলিক স্থিতিশীলতার জোট’ হিসেবে উল্লেখ করেন তিনি।

পাকিস্তানের সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে থাকা কৌশলগত সম্পর্ককে এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক রূপ দেয়া হয়েছে। এর ভিত্তি হলো সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা। আহমেদ শরিফ বলেন, ‘এতে আক্রমণাত্মক, হস্তক্ষেপমূলক বা আগ্রাসী কোনো বিষয় নেই। এটি পুরোপুরি প্রতিরক্ষামূলক।’

এদিকে এই জোটের কারণে ইরানের প্রতি পাকিস্তানের অবস্থান জটিল হয়ে পড়েছে কি না—জানতে চাইলে আহমেদ শরিফ তা নাকচ করেন। তিনি বলেন, ইসলামাবাদ বিভিন্ন দেশের সঙ্গে আলাদাভাবে সম্পর্ক বজায় রাখে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাধীন এবং এর জন্য ইরানের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হচ্ছে না। একইভাবে চীনের সঙ্গেও আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হচ্ছে না।’

তিনি আরও বলেন, অন্য দেশগুলোর সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে পরিচালিত হয়।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার চেষ্টাও অব্যাহত রেখেছে পাকিস্তান। আহমেদ শরিফ বলেন, সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায়, সে জন্য পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সব পক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের একমাত্র লক্ষ্য হলো সংঘাতটি যেন আর বিস্তৃত না হয় এবং পরিস্থিতি যেন আরও ভয়াবহ রূপ না নেয়’। অর্থাৎ স্থল, আকাশ ও সমুদ্র—কোনো ক্ষেত্রেই সংঘাতের বিস্তার চায় না ইসলামাবাদ।

তবে মধ্যস্থতার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। তার মতে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ থাকতে হবে। আহমেদ শরিফ বলেন, ‘সামরিক সমাধানের পরিবর্তে এই জটিল পরিস্থিতির একটি আলোচনাভিত্তিক সমাধানে’ পৌঁছানোর জন্য পাকিস্তানের নেতৃত্ব সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকায় পাকিস্তান মধ্যস্থতার জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পাশাপাশি ইরানের সঙ্গে রয়েছে ‘ভ্রাতৃত্বপূর্ণ, প্রতিবেশীসুলভ ও অত্যন্ত কৌশলগত সম্পর্ক’।

সংঘাতের সঙ্গে জড়িত এবং সংঘাতের আশপাশে থাকা সব পক্ষেরই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন আহমেদ শরিফ। তিনি বলেন, ‘এই সংঘাতে সরাসরি জড়িত সব পক্ষ এবং যারা বাইরে থেকে এর সঙ্গে যুক্ত বা প্রভাবিত হচ্ছে—সবারই সবসময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করা উচিত।’

ইরান-সংক্রান্ত এই সংঘাত পাকিস্তানের পশ্চিম সীমান্তের দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আহমেদ শরিফ বলেন, নিজেদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সক্ষম।

তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, সংঘাত আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ রয়েছে। আহমেদ শরিফ বলেন, ‘সেখানে যে সংঘাত চলছে, তার প্রভাব পুরো অঞ্চল এবং সারা বিশ্বই অনুভব করছে।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক এর আরো খবর

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা
সামরিক পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলো আফগানিস্তান
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মক্কায় হামলার চেষ্টা, ‘মক্কা চুক্তি’ কার্যকরের সময় এসেছে: পাকিস্তান
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
VARIFY reCAPTCHA