শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

সামরিক পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলো আফগানিস্তান

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬ |

আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান চালানো হলে পাকিস্তানকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। একই সঙ্গে আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে- ইসলামাবাদের এমন অভিযোগ অস্বীকার করেছে কাবুল।

আল আরাবিয়া ইংলিশকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তান আফগানিস্তানের ভেতরে হামলা চালালে নিজেদের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে আফগানিস্তান।

তিনি বলেন, ‘পাকিস্তান যদি ৫১ নম্বর ধারা ব্যবহার করে আফগান ভূখণ্ডের পবিত্রতা লঙ্ঘন করে, তাহলে আফগানিস্তানের নিজের দেশকে রক্ষা করার অধিকার রয়েছে এবং আমরা তা করব। আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে পাকিস্তানকে কঠোর জবাব দেয়া হবে।’

এর আগে আল আরাবিয়া ইংলিশকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিদের নিয়োগ, প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হচ্ছে। পরে তারা পাকিস্তানের ভেতরে হামলা চালায়। মুজাহিদ ওই অভিযোগের জবাব দিয়েছেন।

তালেবানের মুখপাত্র এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, কাবুল আফগান ভূখণ্ড থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে কার্যক্রম চালাতে দেয় না। একই সঙ্গে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকেও তারা সমর্থন করে না।

পাকিস্তানের নিরাপত্তা সমস্যার জন্য আফগানিস্তানকে দায়ী না করে দেশটির ভেতরেই এসব সমস্যার সমাধান করা উচিত বলেও মন্তব্য করেন মুজাহিদ। তার ভাষ্য, টিটিপি ও বেলুচ গোষ্ঠীগুলোকে ঘিরে অস্থিরতা তালেবান ক্ষমতায় ফেরার আগেও ছিল।

তবে উত্তেজনা চললেও পাকিস্তানের সঙ্গে সংলাপে বসতে আফগানিস্তান আগ্রহী বলে জানান মুজাহিদ। এ জন্য গোয়েন্দা তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতার আরও শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কাবুল ও ইসলামাবাদের মধ্যে মধ্যস্থতায় সৌদি আরবের সক্রিয় ভূমিকাকেও স্বাগত জানান তালেবানের এই মুখপাত্র। তিনি বলেন, সৌদি আরব দুই দেশেরই বন্ধু এবং তাদের মতপার্থক্য নিরসনে দেশটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?

আন্তর্জাতিক এর আরো খবর

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের সময় ধরা, পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মক্কায় হামলার চেষ্টা, ‘মক্কা চুক্তি’ কার্যকরের সময় এসেছে: পাকিস্তান
মক্কা প্রতিরক্ষা জোটে নতুন দেশ যুক্ত হতে পারে: পাকিস্তানের সেনাবাহিনী
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
VARIFY reCAPTCHA