বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত
ইউনিসেফ'র তথ্য

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ |
ছবি: এআই দিয়ে তৈরি

বিশ্বের ২১টি দেশে বছরে প্রায় দুই কোটি শিশু অনলাইনে অন্তত একধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের প্রায় প্রতি পাঁচজনের একজন অনলাইনে যৌন শোষণ বা নির্যাতনের অভিজ্ঞতার কথা জানিয়েছে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের ২১টি দেশের তথ্যের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

 
ইউনিসেফের হিসাবে, প্রায় দেড় কোটি শিশু অনিচ্ছাকৃতভাবে যৌন বিষয়বস্তুর মুখোমুখি হয়েছে। প্রায় ৯০ লাখ শিশুকে যৌন আলাপ বা যৌন ছবি শেয়ার করতে চাপ দেওয়া হয়েছে।

আর প্রায় ৪০ লাখ শিশুর যৌন ছবি তাদের সম্মতি ছাড়াই অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ইউনিসেফ আশঙ্কা করছে, বিশ্বজুড়ে এ ধরনের নির্যাতনের শিকার শিশুর প্রকৃত সংখ্যা কয়েক কোটি হতে পারে। অনেক শিশু এসব ঘটনা প্রকাশ করতে বা কর্তৃপক্ষকে জানাতে পারে না।

প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ২১টি দেশে প্রায় ২১ হাজার ইন্টারনেট ব্যবহারকারী শিশুর ওপর পরিচালিত জাতীয় প্রতিনিধিত্বশীল জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে।
দেশগুলোর মধ্যে কেনিয়া, পাকিস্তান, ব্রাজিল ও সার্বিয়াও রয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, যৌন শোষণ ও নির্যাতনের প্রায় ৬০ শতাংশ ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট ও টিকটকের নাম রয়েছে। এ ছাড়া ১৪ শতাংশ ঘটনা ঘটেছে অনলাইন গেমে।
তবে মেটার এক মুখপাত্র বলেছেন, জরিপের তথ্যের বড় অংশ পুরনো।

কিশোরদের সুরক্ষায় এরপর বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কিশোরদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত রাখা এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের বার্তা ঠেকানোর ব্যবস্থা রয়েছে।
মেটার দাবি, শিশু যৌন শোষণ ঠেকাতে তাদের সব প্ল্যাটফর্মে কঠোরভাবে কাজ চলছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহায়তা করা হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট

ব্রেন টিউমারের অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি

শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত

জামায়াত আমিরের কাছে সমস্যার কথা তুলে ধরলেন ব্যবসায়ী নেতারা

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি

সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ১১ তলা ভবন

আন্তর্জাতিক এর আরো খবর

নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়াল
ভারতসহ তিন দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল
পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
কুয়েতসহ চার দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট ব্রেন টিউমারের অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত জামায়াত আমিরের কাছে সমস্যার কথা তুলে ধরলেন ব্যবসায়ী নেতারা সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ১১ তলা ভবন
VARIFY reCAPTCHA