বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৩ |

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙন ও চার দফা পাহাড়ি ঢলের পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোপা আমন, আউশ ধান ও শাকসবজি মিলে তিনটি ইউনিয়নে মোট ৮ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। এতে লস্করপুর, পইল ও তেঘরিয়া ইউনিয়নের মোট ১ হাজার ৪৫০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বৃদ্ধির ফলে লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় ভাঙন দেখা দেয়। নদীর পানি লোকালয়ে প্রবেশ করায় সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে আমন, আউশ ও বিভিন্ন ধরনের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, লস্করপুর ইউনিয়নে রোপা আমনের ৮৭ হেক্টর, আউশ ধানের ৩০ হেক্টর এবং শাকসবজির ২৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ইউনিয়নটিতে আংশিকভাবে আউশ ধানের আরও ৮৫ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। 

পইল ইউনিয়নে রোপা আমনের ২৩ হেক্টর ও আউশ ধানের ১০ হেক্টর জমি এবং তেঘরিয়া ইউনিয়নে রোপা আমনের ২৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকের হিসাবেও লস্করপুর ইউনিয়নেই সবচেয়ে বেশি। এ ইউনিয়নে রোপা আমনের ক্ষতি হয়েছে ৫২২ জন কৃষকের, আউশ ধানের ক্ষতি হয়েছে ৩৩০ জনের এবং শাকসবজির ক্ষতি হয়েছে ২৫০ জন কৃষকের।

পইল ইউনিয়নে রোপা আমনের ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩৮ জন এবং আউশ ধানে ৬০ জন। অপরদিকে তেঘরিয়া ইউনিয়নে রোপা আমনের ক্ষতি হয়েছে ১৫০ জন কৃষকের।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পরপর চার দফা খোয়াই নদীর পানিতে প্লাবিত হওয়ায় তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষকের জমিতে একাধিকবার পানি প্রবেশ করায় কষ্ট করে আবাদ করা ধান ও সবজি নষ্ট হয়ে গেছে। ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝায় পড়েছেন কৃষকরা।

আব্দাখাই এরাকার কৃষক তৌহিদ মিয়া জানান, এক এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে শসা ক্ষেত করেছি। মাত্র ফুল ফুটতে শুরু করেছে শসা বাগানে। এমন সময় নদী ভাঙনের পানি এসে সব শেষ করে দিয়েছে। আশা করেছিলাম শসা বিক্রি করে ঋণ পরিশোধ করব।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট

ব্রেন টিউমারের অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি

শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত

জামায়াত আমিরের কাছে সমস্যার কথা তুলে ধরলেন ব্যবসায়ী নেতারা

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি

সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ১১ তলা ভবন

সিলেট এর আরো খবর

নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত
ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি
সিলেটে চোরাই ব্যাটারিসহ ৩ জন গ্রেফতার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট ব্রেন টিউমারের অস্ত্রোপচার, কেমন আছেন তানিয়া বৃষ্টি শেখ হাসিনাসহ ৩০ আসামির আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই ঘণ্টার সংঘর্ষ, আহত অর্ধশত জামায়াত আমিরের কাছে সমস্যার কথা তুলে ধরলেন ব্যবসায়ী নেতারা সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির  সদস্য হলেন মুফতি আবুল হাসান এমপি সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ১১ তলা ভবন
VARIFY reCAPTCHA