স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা
মাধবপুরে পারিবারিক টানাপড়েনের মধ্যে স্ত্রীর আবদার মিটিয়ে একটি মোবাইল ফোন কিনে দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন আব্দুর রহিম নামে এক যুবক। বুধবার ভোররাতে পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুর রহিম (২৩) পৌরসভার ১নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে।
বুধবার সকালে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি।
তিনি বলেন, পারিবারিক টানাপড়েনের মধ্যে স্বামী মঙ্গলবার রাতে মোবাইল ফোন কিনে এনে স্ত্রীকে দেন। বুধবার ভোররাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর ফাঁস দেন তিনি। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

