বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বনের বুক চিরে লোকালয়ে বন্যপ্রাণী:  আবাসস্থল সংকটে বাড়ছে সংঘাত ও ঝুঁকি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৮ |

গাছের ছায়া, ঝোপঝাড় আর নির্জন প্রকৃতির কোল ছেড়ে বন্যপ্রাণীরা এখন বাধ্য হয়ে পা বাড়াচ্ছে মানুষের বসতির দিকে। কখনো তীব্র খাদ্যসংকটে, আবার কখনো নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ের দুয়ারে এসে দাঁড়াচ্ছে বুনো প্রাণীরা। একসময় গভীর বনই যাদের একমাত্র ঠিকানা ছিল, সেই চেনা পরিবেশ আজ মানুষের আগ্রাসী কর্মকান্ডে দিন দিন সংকুচিত হয়ে আসছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত এক মাসে লোকালয় থেকে ২০টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। চলতি বছরের ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে রয়েছে অজগর, লজ্জাবতী বানর, উল্টোলেজি বানর, শঙ্খচিল, তক্ষক এবং বিভিন্ন প্রজাতির বিরল সাপ।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আগস্ট মাসজুড়ে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে মোট ২০টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এদের অনেকগুলো ছিল আহত, ক্লান্ত কিংবা অসুস্থ। উদ্ধার করার পর প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসা ও পরিচর্যা করা হয়। পরে সুস্থ করে বন বিভাগের সহায়তায় নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত ২ আগস্ট হাইল হাওর থেকে একটি অজগর উদ্ধার করা হয়। পরদিন ৩ আগস্ট আরামবাগ থেকে একটি বেত আঁচড়া এবং উত্তর ভাড়াউড়া থেকে আরেকটি অজগর উদ্ধার করা হয়। ৪ আগস্ট পূর্বাশা আবাসিক এলাকা থেকে উদ্ধার করা হয় আরও একটি বেত আঁচড়া।

৬ আগস্ট হাইল হাওর থেকে একটি মৃত অজগর উদ্ধার করা হয়। এরপর ১২ আগস্ট শাহীবাগ থেকে একটি শঙ্খচিল উদ্ধার করা হয়। পরদিন ৫ নম্বর পুল এলাকা থেকে একটি অজগর এবং ১৪ আগস্ট হাইল হাওর থেকে আরও একটি অজগর উদ্ধার করা হয়।

এরপর ১৫ আগস্ট রূপশপুর থেকে একটি তক্ষক, নোয়াগাঁও থেকে একটি দাঁড়াশ সাপ, উত্তর ভাড়াউড়া থেকে একটি লজ্জাবতী বানর এবং বারিধারা আবাসিক এলাকা থেকে একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করা হয়।

১৯ আগস্ট মাঝেরগাঁও থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়। ২১ আগস্ট শ্যামলী আবাসিক এলাকা থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একটি উল্টোলেজি বানর উদ্ধার করা হয়। এরপর ২৫ আগস্ট পূর্বাশা আবাসিক এলাকা থেকে আরও একটি শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়।

২৬ আগস্ট ভাড়াউড়া বাগান রোড থেকে একটি অজগর এবং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকা থেকে বিরল সাইবোল্ডস ওয়াটার স্নেক উদ্ধার করা হয়। এরপর ২৮ আগস্ট ভাড়াউড়া ৫ নম্বর বস্তি কোয়ার্টার, ২৯ আগস্ট সাতগাঁও-খিলগাঁও এবং ৩০ আগস্ট ইছবপুর থেকে আরও তিনটি অজগর উদ্ধার করা হয়। 

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, বন্যপ্রাণী দেখলেই আতঙ্কিত হয়ে অনেক সময় মানুষ সেটিকে হত্যা করেন। অথচ এসব প্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই লোকালয়ে চলে আসা প্রাণীকে হত্যা না করে নিরাপদে উদ্ধার করে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, তিনি নিজে ও পরিবেশকর্মী রাজদীপ দেব অনেক সময় মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং হাইল হাওর থেকে এসব প্রাণী উদ্ধার করেন। অনেক ক্ষেত্রে প্রাণীগুলো আহত, ক্লান্ত কিংবা অসুস্থ থাকে। তাদের সযত্নে চিকিৎসা ও পরিচর্যা করে সুস্থ করে তোলার পর বন বিভাগের সহায়তায় আবার ফিরিয়ে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, একসময় শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের বনাঞ্চল ছিল বন্যপ্রাণীর স্বর্গরাজ্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন সংকুচিত হয়েছে। মানুষের বসতি, রিসোর্ট, কৃষিজমি আর অবাধ প্রবেশে কমে গেছে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণক্ষেত্র ও খাদ্যের উৎস। ফলে বনের প্রাণীরা বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে।

তারা বলছেন, এভাবে বন ধ্বংস অব্যাহত থাকলে শুধু প্রাণীকুলই নয়, পুরো বাস্তুতন্ত্রই হুমকির মুখে পড়বে। খাদ্যশৃঙ্খল ভেঙে গেলে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে কৃষি, পরিবেশ এবং মানুষের জীবনযাত্রায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সোহেল ঢাকা মেইলকে বলেন, মানুষের দখল ও অযত্নে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে বন্যপ্রাণীরা বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীরই নিজস্ব ভূমিকা রয়েছে। কিন্তু আমরা যদি বন ও পরিবেশ রক্ষা না করি, একদিন এই প্রাণীরাও হারিয়ে যাবে আমাদের পৃথিবী থেকে।
তিনি বলেন, এই উদ্ধার কার্যক্রম শুধু প্রাণ বাঁচানো নয়, মানুষের মধ্যে সচেতনতার আলো ছড়িয়ে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ঢাকা মেইলকে বলেন, উদ্ধার করা বন্যপ্রাণীর স্বাস্থ্য পরীক্ষা করে পরিস্থিতি অনুযায়ী নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ১১ তলা ভবন

সিলেটে চোরাই ব্যাটারিসহ ৩ জন গ্রেফতার

স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা

বনের বুক চিরে লোকালয়ে বন্যপ্রাণী:  আবাসস্থল সংকটে বাড়ছে সংঘাত ও ঝুঁকি

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন

জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কেন ভারত ছেড়েছেন বিরাট-আনুশকা

তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪

বিয়ানীবাজারে ৬০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

সিলেট এর আরো খবর

সিলেটে চোরাই ব্যাটারিসহ ৩ জন গ্রেফতার
স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা
সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন
জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে ১১ তলা ভবন সিলেটে চোরাই ব্যাটারিসহ ৩ জন গ্রেফতার স্ত্রীর আবদার পূরণ করে যুবকের আত্মহত্যা বনের বুক চিরে লোকালয়ে বন্যপ্রাণী:  আবাসস্থল সংকটে বাড়ছে সংঘাত ও ঝুঁকি সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ৪১৫ জন জাতীয় নেতা বীরমুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী আজ কেন ভারত ছেড়েছেন বিরাট-আনুশকা তথ্য পাচারে ইসিতে ৪ জন চাকরিচ্যুত, শোকজ ৩৪ বিয়ানীবাজারে ৬০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
VARIFY reCAPTCHA