শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১৭:১১ |

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার ব্যক্তিগত সহকারী মশিউর রহমান ধানমণ্ডি থানায় এ জিডি করেন।


শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য প্রকাশ করেন।


জিডিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রুহুল কবীর রিজভী আহমেদ ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নামে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্য, মন্তব্য, ছবি বা ভিডিও তার অনুমোদিত নয়।

কিন্তু সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি/অজ্ঞাতনামা ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রুহুল কবীর রিজভী আহমেদের নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি/প্রোফাইল এবং পেজ পরিচালনা করছে।


এসব অ্যাকাউন্টের মধ্যে একটি আইডি ব্লু ভ্যারিফায়েড, যার ফলে সাধারণ জনগণের মধ্যে ওই অ্যাকাউন্টটি রুহুল কবির রিজভী আহমেদের প্রকৃত ও অনুমোদিত ফেসবুক অ্যাকাউন্ট বলে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।


জিডিতে আরো উল্লেখ করা হয়, ওই ভুয়া ফেসবুক আইডি/প্রোফাইল ও পেজ ব্যবহার করে রুহুল কবীর রিজভী আহমেদের নামে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, রাজনৈতিক মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশ/প্রচার করা হচ্ছে বা ভবিষ্যতে করার সম্ভাবনা রয়েছে। এর ফলে তার ব্যক্তিগত সুনাম, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তার পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহার করা হচ্ছে এবং তার নামে মিথ্যা বক্তব্য প্রচারের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে।


রুহুল কবির রিজভী আহমেদের নামে পরিচালিত এসব ভুয়া ফেসবুক আইডি ও প্রোফাইল সম্পর্কে এর আগেও পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়রি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতে সেসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আরো গুরুতর কোনো অপপ্রচার, প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য প্রচার, মানহানিকর বক্তব্য, রাজনৈতিক উসকানি অথবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।


ডায়েরিতে পুলিশের কাছে নিম্নলিখিত বিষয়ে সহযোগিতা পদক্ষেপ গহণের অনুরোধ জানানো হয়েছে—

রুহুল কবীর রিজভী আহমেদের নামে পরিচালিত এসব ভুয়া আইডি ও পেজগুলোর বিষয়ে তদন্ত করা। সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজগুলোর তথ্য, পোস্ট, ছবি, ভিডিও ও অন্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা।

সংশ্লিষ্ট অ্যাকাউন্টের প্রকৃত পরিচালনাকারী ব্যক্তি/ব্যক্তিদের প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে শনাক্ত করা।


প্রয়োজনীয় ক্ষেত্রে Facebook/Meta কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ এবং ভুয়া অ্যাকাউন্টসমূহ বন্ধ/অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
তদন্তে অপরাধের উপাদান পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং প্রচলিত অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে দায়ী ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ভবিষ্যতে রিজভী আহমেদের নাম ও পরিচয় ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা, অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার রোধে প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হওয়ায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা

২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ

দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি

সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু

রাজনীতি এর আরো খবর

বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের
মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী
৬ দফা দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২ সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয় কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু
VARIFY reCAPTCHA