শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৩ |

ক্ষমতায় আসার ছয় মাসেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ এবং বিভিন্ন খাতে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তার অভিযোগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিএনপির মনোনয়নবঞ্চিত ও নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনকেন্দ্রে পরিণত করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় লোকদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে ১১টি সিটি করপোরেশন এবং ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশে ভয়াবহ জ্বালানি তেল সংকট দেখা দেয়। ওই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়। এর প্রভাব পড়ে গণপরিবহন, সেচ, সারসহ বিভিন্ন খাতে। বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে। ঢাকায় অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না এবং গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদনও কমেছে।

তিনি আরও বলেন, গ্যাস সংকটের কারণে দেশের ক্রয়াদেশ অন্যত্র চলে যাচ্ছে। সরকার ক্ষমতায় যাওয়ার পর দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর অঙ্গীকার করলেও মাত্র দুই মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে লোডশেডিং, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং ক্যাপাসিটি চার্জের বোঝাও রয়ে গেছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় কমিটির সুপারিশও বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তার ভাষ্য, কোনো সংকট দেখা দিলেই সরকার কখনো ফ্যাসিস্ট সরকার, আবার কখনো অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপাচ্ছে। অথচ এর চেয়েও খারাপ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল।

কৃষি খাতের পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না এবং বেশি দামে সার কিনতে হচ্ছে। একই সঙ্গে ঋণ প্রবৃদ্ধিও বাড়ছে।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, হাম মহামারি পরিস্থিতির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানো হলেও সংকট এখনো কাটেনি। এ ছাড়া কোনো বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হয়নি।

শিক্ষাঙ্গন নিয়েও অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখলের ঘটনা ঘটছে। বিরোধী মতাদর্শের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ওপর হামলার ঘটনা ঘটলেও এসব ঘটনায় কোনো বিচার হয়নি।

এনসিপির হিসাবে, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬৭০টি ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীরাও হামলার শিকার হয়েছেন।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, শুরু থেকেই তারা বলে আসছেন—সরকার গণভোটের গণরায় প্রত্যাখ্যান করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা

২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ

দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি

সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু

রাজনীতি এর আরো খবর

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি
বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের
মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী
৬ দফা দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২ সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয় কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু
VARIFY reCAPTCHA