শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. বিস্তারিত

বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ২২:৫৪ |

বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। বিরোধীদেরকে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।

বৈষম্যের জন্য আন্দোলন হয়েছিল; আজকে দেখা যাচ্ছে বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি— যোগ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধী দলের ওয়াকআউটের পর ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা তখন আরও বলেন, সার নাই, বিদ্যুৎ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। আমরা আশা করেছিলাম, এসব জনদূর্ভোগ নিয়ে সংসদে আলাপ হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম; প্রধানমন্ত্রী তারেক রহমানও গণভোটের পক্ষে ছিল। কিন্তু বিএনপি এখন ওয়াদা ভঙ্গ করছে জনগণের সঙ্গে। দুর্বল-মেরুদণ্ডহীন অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, তাই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।

ওয়াকআউটের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন— এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা।

বিরোধী দলের আপত্তি, হইচই, হট্টগোলে কিছু সময় সংসদে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়। পরে বিরোধী দলের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানায়, কিন্তু এরপরও পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়নি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা

২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ

দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি

সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু

রাজনীতি এর আরো খবর

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি
মহানবীর শুভাগমনে দুনিয়ায় রহমতের দ্বার উন্মোচিত হয়েছে: রিজভী
৬ দফা দাবিতে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২ সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয় কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু
VARIFY reCAPTCHA