শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ১৮:০১ |

হিমবাহধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেপালের মন্ত্রীরা।

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নেপালি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে একটি বিশেষ প্যাকেজ তৈরির নির্দেশও দিয়েছে মন্ত্রিসভা। অর্থ মন্ত্রণালয়কে এই প্যাকেজ প্রস্তুত করতে বলা হয়েছে।

বুধবারের ভয়াবহ বন্যা ও ভূমিধসে রসুওয়াগাড়ি, ভোতে কোশি নদী এলাকা এবং এর নিম্নাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নেপাল পুলিশ শুক্রবার সামাজিকমাধ্যমে দেওয়া সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন।

এতে বলা হয়, এখন পর্যন্ত চিতওয়ান জেলায় ২২১টি এবং নওয়ালপরাসি ইস্ট জেলায় ১৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চিতওয়ানের জেলা কর্মকর্তা গণেশ আরিয়াল বলেছেন, অনেক মরদেহের অবস্থা ভালো নয়। স্থানীয় হাসপাতালের মর্গে জায়গা না থাকায় মরদেহ রাখার জন্য একটি সরকারি ভবন নির্ধারণ করা হয়েছে।

 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুর্যোগ মোকাবিলায় ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য কাজ করছেন। নিহতদের বেশির ভাগের মরদেহ বন্যার পানিতে ভেসে দূরবর্তী এলাকায় চলে যাওয়ায় পরিচয় শনাক্ত ও স্বজনদের কাছে হস্তান্তর নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর নেপাল প্রতিনিধিদলের প্রধান ডেভিড ফিশার বলেছেন, বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।

একই সঙ্গে নতুন করে বন্যার আশঙ্কা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

ফিশার বলেছেন, ‘আমরা দ্বিতীয় দফার বন্যা নিয়ে খুবই উদ্বিগ্ন।’ জরুরি জীবনরক্ষাকারী তৎপরতায় সহায়তার জন্য আন্তর্জাতিক রেডক্রস ২ কোটি ৫০ লাখ সুইস ফ্রাঁর জরুরি তহবিল চেয়েছে।

উদ্ধার ও মরদেহ খোঁজার কাজ আরও জোরদার করেছে নেপাল সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, রসুয়া থেকে চিতওয়ান পর্যন্ত নদীর তীর এবং বন্যাকবলিত সম্ভাব্য সব এলাকায় ১ হাজার ২০০ সদস্যের একটি অতিরিক্ত দল মোতায়েন করা হয়েছে। প্রবল স্রোত ও দুর্গম ভূখণ্ডের মধ্যেও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র : বিবিসি 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা

২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ

দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি

সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক এর আরো খবর

দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প
নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ
৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে
নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২ সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয় কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু
VARIFY reCAPTCHA