শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ১৭:২৭ |

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস মোকাবিলায় বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, একই সঙ্গে সেখানে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিক ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতেও প্রস্তুত রয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা তাদের সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছি।

 

এদিন সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘নেপালের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে, তারা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী ধরনের সহায়তা প্রয়োজন তা মূল্যায়ন করছেন। তিনি বলেছেন, আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে তারা আমাদের জানাবেন কী ধরনের সহায়তা প্রয়োজন।’

 

তিনি বলেন, নেপাল তাদের নির্দিষ্ট প্রয়োজনের কথা জানানোর পর বাংলাদেশ সাড়া দিতে প্রস্তুত রয়েছে।

 

ফোনালাপে খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

 

আজ বিকাল ৩টা নাগাদ নেপালের পুলিশ জানিয়েছে, মৃত্যের সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা।

 

প্রাথমিকভাবে ভূমিকম্পকে বন্যার কারণ মনে করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, হিমবাহের বরফ, পাথর ও মাটির ধস থেকেই এই ভয়াবহ জলস্রোতের সৃষ্টি হয়েছে।

 

ভয়াবহ স্রোত দেশটির রাসুয়াসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার পর ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার দিকে নেমে যায়। এতে বহু বসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও যাদের সন্ধান পাওয়া যায়নি, তাদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজও অব্যাহত রয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা

২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ

দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প

রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি

সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক এর আরো খবর

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা
দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প
৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে
নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দক্ষিণ সুরমায় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২ সিলেটে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবল আটক সিলেট সীমান্তে সাড়ে ৪৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নর্দার্নকে আটকে বাংলাদেশের রোমাঞ্চকর জয় কুলাউড়ায় সাবেক নেতাকে ‘অপহরণ’ এনসিপির ৫ নেতা গ্রেফতার দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেবেন মন্ত্রীরা ২০৩০ সালের অর্থনৈতিক দৌড়ে শীর্ষে থাকবে বাংলাদেশ দুই মহাসাগরের নাম বদলাতে চান ট্রাম্প রিজভীর নামে ভুয়া আইডি বন্ধে থানায় জিডি সিলেট একদিনে ৩ শিশুর মৃত্যু
VARIFY reCAPTCHA