বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ২৩:৫৭ |

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক কারাগারে ৩ জন ও ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ৩ জন বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

তারা হলেন, ঢাকার কদমতলী থানার মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাবাড়ী থানার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মামলত হোসেন (৩৪), রাজশাহীর গোদাবাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে মো. রিহাম (১৯)।

হস্তান্তরের এ তথ্য নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান

তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর ছায়া

বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়?

এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ

'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে'

নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন

মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা

সিলেট এর আরো খবর

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান
ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়?
এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ
মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান তামাবিল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি সামাজিক অবক্ষয়ের ভয়ঙ্কর ছায়া বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কেন হত্যা করা হয়? এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ 'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে' নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা
VARIFY reCAPTCHA