এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৩:০২ |
সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজে ছাত্র শিবিরের কয়েকজন সদস্যের বিরুদ্ধে এক সাধারণ শিক্ষার্থীকে হয়রানি, বিনা অনুমতিতে মোবাইল ফোন তল্লাশি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে গত ২৫ আগস্ট কলেজ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগকারী জুলফিকার হাসান কলেজের বাংলা বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ছাত্র। অভিযোগে তিনি জানান, বিভাগের অভ্যন্তরীণ একটি বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তরা জোরপূর্বক তার ব্যক্তিগত মোবাইল চেক করে এবং তার মায়ের ফোন নম্বর চেয়ে চাপ প্রয়োগ ও হুমকি দেয়। এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি কলেজ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
শিরোনাম
এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ
'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে'
নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন
মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে
কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা
চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে সরকার
মহানবীর (স.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পুলিশে বড় রদবদল, দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তা বদলি
প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার
গোলাপগঞ্জে জমি দখল নিতে এএসআই’র নেতৃত্বে হামলা

