মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচনের সময় আমরা সাধারণ মানুষের কাছে যে ওয়াদা করেছি, তা পূরণে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিপক্ষের নানা মিথ্যাচার ও গুজব সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে। কোনো ধরনের প্ররোচনায় পা দেওয়া যাবে না।
এসময় তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাথে তাঁর দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, দলের দুঃসময়ে বিভিন্ন এজেন্সির নজর এড়িয়ে আপনারা আমাকে যেভাবে বরণ করে নিয়েছিলেন, সেই ঋণ আমি কোনোদিন ভুলব না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, আকবর আলী, সেলিম উদ্দিন, এটিএম হেলাল, মনাজ্জির হোসেন সুজন, লুৎফা আনোয়ার, হাফেজা ফেরদৌস লিপন, শাহানা আলম, নজরুল ইসলাম, সাইফুল্লাহ হাসান জুনেদ, ফারুক আহমদ লিলু, মুর্শেদ আলম, জূনাব আলী, আমিনুর রশিদ, অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, কামরুল হাসান রাজু, জাহাঙ্গীর আলম, মমিনুল হক কালারচান, সুহেল মিয়া, দুলু, তারেক মিয়া ও ওবায়দুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সভায় বক্তারা আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন মন্ত্রী।
