বুধবার, ২৬ আগস্ট ২০২৬ | ১১ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা

আব্দুর রাজ্জাক রাজা

স্টাফ রিপোর্টার, কমলগঞ্জ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ২১:৩৬ |

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৭৫তম শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা ও মেলা। ২৩ আগস্ট রাত থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী এই উৎসব ২৮ আগস্ট শুক্রবার রাতে শেষ হবে।

উৎসব উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, আলীনগর চা-বাগানের শিবমন্দির প্রাঙ্গণে আয়োজিত এই ঝুলনযাত্রা উপলক্ষে আলীনগর নাচঘর এলাকায় কয়েকশ স্টল নিয়ে বিশাল মেলা বসেছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী মেলায় ভিড় করছেন।

গত সোমবার রাতে ঝুলনযাত্রা উৎসব পরিদর্শন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, আলীনগর চা-বাগানের প্রধান ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, মো. আবদাল হোসেন এবং লক্ষ্মীকান্ত সিংহসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝুলনযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল কৈরী।

৬ দিনব্যাপী এই ঝুলনযাত্রার কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিদিন পূজা-অর্চনা, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা, ভোগরাগ, আরতি কীর্তন, পদাবলী কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ।

উল্লেখ্য, আলীনগর চা-বাগান ছাড়াও কমলগঞ্জের শমশেরনগর কালীবাড়ি, পাত্রখোলা চা-বাগান এবং মাধবপুর চা-বাগানসহ উপজেলার বিভিন্ন স্থানে যথাযথ ধর্মীয় মর্যাদায় রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে। এসব মণ্ডপেও ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ

'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে'

নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন

মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে

কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা

চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে সরকার

মহানবীর (স.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশে বড় রদবদল, দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তা বদলি

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার

গোলাপগঞ্জে জমি দখল নিতে এএসআই’র নেতৃত্বে হামলা

সিলেট এর আরো খবর

এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ
মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে
গোলাপগঞ্জে জমি দখল নিতে এএসআই’র নেতৃত্বে হামলা
বিয়ানীবাজারে ইয়াবার বিশাল চালান জব্দ, গ্রেফতার ৩
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
এমসি কলেজে ছাত্র শিবিরের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ 'মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে' নভেম্বরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, শুরুতে ইউপি নির্বাচন মানুষের কাছে দেওয়া ওয়াদা সম্মিলিতভাবে পূরণ করতে হবে কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে রাধাকৃষ্ণের ৭৫তম ঝুলনযাত্রা চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কিনবে সরকার মহানবীর (স.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পুলিশে বড় রদবদল, দুই ডিআইজিসহ ১৭ কর্মকর্তা বদলি প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেফতার গোলাপগঞ্জে জমি দখল নিতে এএসআই’র নেতৃত্বে হামলা
VARIFY reCAPTCHA