গোবিন্দগঞ্জে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইউনিয়নের সদরপুর রাধা-গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিরেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র দাশ ও ডাক্তার কানু প্রিয় দাসের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি মনি শংকর ভৌমিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়।
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী পরেশ চন্দ, সহ-সভাপতি নারায়ণ রায় নারদ, সহ-সভাপতি ডা. রাকেশ দাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জন দাস, কোষাধ্যক্ষ পঙ্কজ দত্ত, সমাজকল্যাণ সম্পাদক দীপক দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক নিখলেশ দেবনাথ, আকাশ দেবনাথ ও পলাশ আচার্যসহ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা সীতেশ চন্দ্র দাশ, নিধু রঞ্জন দাশ, বাপ্টু তালুকদার, নেপুর দে, শ্রীবাস দাশ প্রমুখ।
সম্মেলনে দিগেশ রঞ্জন দাসকে সভাপতি, অভিজিৎ দত্তকে সাধারণ সম্পাদক, সুদীপ দাশকে সাংগঠনিক সম্পাদক এবং প্রদীপদে কে কোষাধ্যক্ষ করে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের নতূন কমিটি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক সম্মেলন।
সম্মেলনে উপস্থিত ছিলেন রবীন্দ্র তালুকদার, রুপেনজিত দাস অজয়, বিনয় ভূষণ দে, রাজকুমার দাস ছানা, বিধান চন্দ্র দাশ, ঝন্টু কুমার দাশ, সুদীপ তারন, অয়ন নাগ, সৌরভ নাগ, সমর মালাকার, বিজিত কৃষ্ণ দে, শ্যামা কান্ত, মিন্টু চন্দ, রতন দাশ, রনজিত দে, ভানু তালুকদার, সজল দাশ, তুহিন দাশ, প্রিতম দাশ, তুষার দাশ সহ আরও অনেকে।
