ছাতকে সাবেক ইউপি চেয়ারম্যান শামছ উদ্দিন কাঁচা মিয়ার দাফন সম্পন্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা- আফজলাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, প্রবীণ মুরুব্বী, সালিশ ব্যক্তিত্ব শামছ উদ্দিন কাঁচা মিয়া (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ২টায় রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাস্টার আশরাফুজ্জামান রিপন।
জানাজা শেষে মোনাজাত করেন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ আবদুস সালাম আল-মাদানী। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাধানগর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাবেক এজনপ্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার পূর্বে রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন, বিশ্বনাথের লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনু, এডভোকেট রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আবদুস সামাদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, আবদুস ছোবহান, গৌছ উদ্দিন, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সাবেক সভাপতি মাস্টার আবদুল বাসিত, জাহিদপুর দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মুখতার আহমদ, মাওলানা একেএম ফরিদ উদ্দিন, মরহুমের ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী আজির উদ্দিন, কবি গিয়াসপুত্র আনোয়ার হোসেন।
স্মৃতিচারণ ও জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকেশ্বর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল, মাওলানা আকবর আলী, মাওলানা মখছুছুর রহমান, মাওলানা সাজিদুর রহমান, হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, ওবায়দুল হক শাহীন, নজমুল হোসেন, এডভোকেট সিরাজ উদ্দিন, সাহেদ আলী, আতাউর রহমান এমরান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা শওকত আলী, মাওলানা রেদওয়ান আহমেদ, মাওলানা জাবের আহমদ, মাওলানা মুসলেহ উদ্দীন কাওছার, মুফতি মাওলানা মহসিন আলম, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, ইউপি সদস্য দিদার আলম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, আবুল লেইছ কাহার, রইছ আলী, নিজাম উদ্দিন, আহমেদ নজির খোরশেদ, আহমদ, আবদুর রহিম জুয়েল, মঞ্জুর আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়াসহ স্থানীয় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
