মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বানিয়াচং-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস চালুর দাবি জোরালো

বানিয়াচং প্রতিনিধি

রিপোর্টার

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ২১:৫৮ |

বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা চলাচল প্রায়ই বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মালিক-শ্রমিক দ্বন্দ্ব কিংবা তুচ্ছ কারণে প্রায়ই এই রুটে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ায় বিপাকে পড়ছেন হাজার হাজার সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বানিয়াচং-হবিগঞ্জ রুটে সরকারি বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি এখন জোরালো হয়ে উঠেছে।

বানিয়াচং উপজেলার হাজারো মানুষ প্রতিদিন শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, চাকরি ও বিভিন্ন প্রশাসনিক প্রয়োজনে জেলা শহর হবিগঞ্জে যাতায়াত করেন। বর্তমানে এই রুটে সিএনজি অটোরিকশাই যাতায়াতের প্রধান মাধ্যম। তবে প্রায়শই মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দল, বিভিন্ন বিরোধ বা হুটহাট ধর্মঘটের কারণে সিএনজি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও জরুরি রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়।

স্থানীয় ভুক্তভোগী যাত্রীরা জানান, সিএনজি বন্ধ থাকলে বিকল্প পথে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়া জরুরি প্রয়োজনে সময়মতো গন্তব্যে পৌঁছানোও অনিশ্চিত হয়ে পড়ে। বানিয়াচংয়ের মতো একটি বৃহৎ জনপদে সুশৃঙ্খল কোনো সরকারি পরিবহন ব্যবস্থা না থাকায় সাধারণ যাত্রীরা বেসরকারি পরিবহনের ওপর এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন।

সাম্প্রতিক সময়ে এই জনদাবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বানিয়াচংয়ের সচেতন নাগরিক ও সাধারণ যাত্রীরা ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের মতে, বিআরটিসি বাস চালু হলে নির্ধারিত ভাড়ায় সুশৃঙ্খলভাবে যাতায়াতের সুযোগ তৈরি হবে এবং পরিবহন খাতের খামখেয়ালি ও অরাজকতা বন্ধ হবে।

নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এখন বানিয়াচংবাসীর সময়ের দাবিতে পরিণত হয়েছে। জনস্বার্থ বিবেচনা করে দ্রুত এই রুটে বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায়

৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন

আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় দল থেকে মেসির অবসর

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান

জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা

গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার

আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার

আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী

সিলেট এর আরো খবর

আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা
গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায় ৭ বছর পর ডাকসু জিএস পদ ফিরে পেলেন রাশেদ খাঁন আগামীকাল সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জাতীয় দল থেকে মেসির অবসর চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির আহ্বান জগন্নাথপুরে এলজিইডির মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা গোয়াইনঘাটে পুলিশি অভিযানে মানবপাচারকারী গ্রেফতার আগস্টের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ৩ বিলিয়ন ডলার আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী
VARIFY reCAPTCHA