রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
ধর্মপাশায় মাহবুবুর রহমান

তারেক রহমান আপনাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়বেন

সাইফ উল্লাহ

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ২০:৩০ |

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেছেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই অঞ্চলের জনগণ বিএনপিকে ভালোবাসে এবং আন্দোলন-সংগ্রামে সবসময় বিএনপির পাশে থাকে। তিনি বিগত ১৭ বছরে গায়েবি মামলায় নির্যাতিত হওয়া ও বাড়িছাড়া থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন। তারেক রহমান আপনাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়বেন।

শনিবার সকালে ধর্মপাশা উপজেলা সদরে এক গণসংযোগ ও পথসভায় মো. মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি তারেক রহমানের নেতৃত্বে হাওরের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আমি আপনাদের ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করব এবং ‎আপনাদের পাশে থাকতে চাই।

মনোনয়ন প্রত্যাশী মো. মাহবুবুর রহমান আরও উল্লেখ করেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "তরুণেরা এগিয়ে আসলে বাংলাদেশ এগিয়ে যাবে। হাওরের তরুণ প্রজন্ম ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে।" তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, আপনাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিব, ইনশাআল্লাহ।

পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজহারুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, সদর ইউনিয়নের আহ্বায়ক মো. নয়ন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান।

উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, যুবদলের সদস্য সোহেল তাজ, কবির আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, ছাত্রদল নেতা তানভির আহমেদ, আরিফ হোসেন, ছাত্রদল নেতা রাজু আহমেদ, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা

দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল

সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’

সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার

হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার

চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেট এর আরো খবর

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা
দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী
নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
VARIFY reCAPTCHA