রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাইফ উল্লাহ

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১৯:৩৪ |

সুনামগঞ্জের ধর্মপাশায় বর্ণাঢ্য র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ আগস্ট) সকালে ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।


দিনটি উপলক্ষে সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন নুর-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন রশিদ রুবেল।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি নেতা মজিবুর রহমান মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত বেপারী, যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রনি মিয়া। এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


সমাবেশ শেষে নেতাকর্মীরা ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এসময় তারা হাসপাতালের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাস্টবিন স্থাপন করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার।


ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এই আয়োজনকে উপস্থিত সবাই পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা

দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল

সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’

সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার

হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার

চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেট এর আরো খবর

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা
দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী
নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
VARIFY reCAPTCHA