রবিবার, ০৯ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

পাইকুরাটি ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বিক্ষোভ, বাতিলের দাবি

সাইফ উল্লাহ

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ২২:৪৪ |

সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পাইকুরাটি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে 'অবৈধ' এবং 'আওয়ামী লীগের দালালদের কমিটি' আখ্যা দিয়ে দলের একটি অংশ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা।


সোমবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কমিটি বাতিলের জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান।


প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন না করে সুবিধাবাদী ও আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠজনদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

তারা বলেন, যেখানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন, সেখানে আওয়ামী লীগের দালালদের নিয়ে গঠিত কমিটি আমরা মেনে নিতে পারি না। কমিটি বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।


পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক যুবদল সভাপতি মোবারক হোসেন সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মো. সবুজ মিয়া, কারাবন্দী নেতা মোখলেছুর রহমান, সাবেক যুবদল সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নয়ন, বিএনপি নেতা নুরুজ্জামান, আমিনুল ইসলাম বাবুল, সফিকুল ইসলাম, নুরুল আমিনসহ আরও অনেকে।


উল্লেখ্য, সম্প্রতি ধর্মপাশা উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে পাইকুরাটি ইউনিয়নে মাহবুব মোর্শেদকে আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং এরই জেরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

এ বিষয়ে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী জানিয়েছেন, উপজেলা বিএনপির ২১ জন সদস্যের মধ্যে ৫ জনের স্বাক্ষর ক্ষমতায় রয়েছে এবং সকলের সম্মতিতে যাচাই-বাছাই করেই ৬টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি দাবি করেন, কমিটি গঠনে কোনো ধরনের অনিয়ম হয়নি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা

দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত

সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল

সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’

সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার

হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার

চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেট এর আরো খবর

সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা
দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী
নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে পাঁচ দিন ভারী বর্ষণের শঙ্কা দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল সিলেটে উদ্যোক্তাদের ‘ফাউন্ডার্স গেট-টুগেদার অ্যান্ড নেটওয়ার্কিং সেশন’ সুনামগঞ্জে স্বজনদের খুঁজছেন আসামের কুমু তালুকদার হবিগঞ্জ-৪ আসনের এমপি এস এম ফয়সলের বিরুদ্ধে অপপ্রচার চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
VARIFY reCAPTCHA