মাধবপুরে ইয়াবাসহ কারবারি আটক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ২১:১৪ |
হবিগঞ্জের মাধবপুরে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চেঙ্গারবাজার-চৌমুহনী সড়কের মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হামিদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেন।
আটক আব্দুল হামিদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তুফা সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল হামিদ পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং এর আগেও সে কয়েকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়র প্রক্রিয়াধীন আছে।
শিরোনাম
বাংলাদেশসহ ৮ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি
সুরমায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি
রাজধানীতে বাসে আগুন, একের পর এক ককটেল বিস্ফোরণ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ডক্টরেট পেলেন কুলাউড়ার রাসেল
জগন্নাথপুরে ‘অল টাইম ক্লিন’-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছাতক ও দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে’
রাধানগর দাখিল মাদরাসায় গুণী শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধিত

