তাহিরপুরে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৭ |
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটক মোফাজ্জল হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন গ্রামের মো. আব্দুছ ছাত্তার এর ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকায় আটক করে।
বিজিবি জানায়, টেকেরঘাট বিওপি টহল দল ভোর রাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের রজনী লাইন এলাকায় অভিযান চালিয়ে ১৮২ পিস ভারতীয় ইয়াবা, ১টি মোটরসাইকেল, গ্রামীণ সিমসহ ১টি মোবাইল ফোন ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৮শ ৩০ টাকাসহ মোফাজ্জল হোসেনকে আটক করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, আটক মোফাজ্জল হোসেনকে তাহিয়পুর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট এর আরো খবর
শিরোনাম
ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন যুবদল নেতা মকসুদ।
সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২
বড়লেখা ও জুড়ী সীমান্তে ৩ দিনে ৩০ জনকে ‘পুশইন’র চেষ্টা প্রতিহত করল বিজিবি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জিয়াউল হক জিয়া পেলেন ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড
প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না
অসহায়দের ন্যায়বিচার নিশ্চিতে বড়লেখায় জেলা ও উপজেলা লিগ্যাল এইডের সমন্বয় সভা
কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
তাহিরপুরে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য হেফাজতে
শমশেরনগরে এনজিওর কাছে জমানো টাকা চাইতে গিয়ে হামলার শিকার গ্রাহক
সিলেটে মঞ্চ মাতাতে আসছে যশোরের ‘শব্দ থিয়েটার’
