বাঁশ ঝাড় থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
বিয়ানীবাজারের বড়গ্রাম থেকে জুবের আহমদ নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের বড়গ্রামের একটি বাঁশঝাড় থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। মৃত জাবের বড়গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে সে বাড়ির পাশে জমিতে ধান রোপণের জন্য গেলে। দুপুর ১২টার দিকে খাবার নিয়ে তার মা জমিতে যাওয়ার পথে রাস্তার পাশে বাঁশ বাগানের একটি বাঁশের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন ও পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে, লাশটি ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মেহেদী হাসান বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
