বিয়ানীবাজারের কচুরিপনার নিচ থেকে লাশ উদ্ধার
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ২০:০৫ |
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দত্তগ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম হোসেন আহমদ (৪০), তিনি দত্তগ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, হোসেন আহমদ সকালে বাড়ী থেকে বের হয়ে দুপুর পর্যন্ত বাড়ী না ফেরায় লোকজন চারিদিকে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর পাশের কচুরিপনার মধ্যে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা নিহত হোসেন হঠাৎ অসুস্থ হয়ে রাস্তার পাশের পানিতে পড়ে যান এবং সেখানে তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করছি। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট এর আরো খবর
শিরোনাম
ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন যুবদল নেতা মকসুদ।
সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২
বড়লেখা ও জুড়ী সীমান্তে ৩ দিনে ৩০ জনকে ‘পুশইন’র চেষ্টা প্রতিহত করল বিজিবি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জিয়াউল হক জিয়া পেলেন ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড
প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না
অসহায়দের ন্যায়বিচার নিশ্চিতে বড়লেখায় জেলা ও উপজেলা লিগ্যাল এইডের সমন্বয় সভা
কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
তাহিরপুরে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য হেফাজতে
শমশেরনগরে এনজিওর কাছে জমানো টাকা চাইতে গিয়ে হামলার শিকার গ্রাহক
সিলেটে মঞ্চ মাতাতে আসছে যশোরের ‘শব্দ থিয়েটার’
