বিয়ানীবাজার পৌরসভার ৬২ কোটি ১১ লাখ টাকার বাজেট ঘোষণা
বিয়ানীবাজার পৌরসভার ৬২ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (১৪ আগস্ট) দুপুরে ২০২২-২৩ অর্থ বছরের জন্য এ বাজেট ঘোষণা করেন মেয়র ফারুকুল হক।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৪ লাখ ৩৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত ২৫ লাখ ৪৫ হাজার টাকা। ২০২২-২০২৩ অর্থ বছরে উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪১ লাখ ৭৫ হাজার টাকা এবং উন্নয়নে ব্যয় ৫৭ কোটি ৪১ লাখ১২ হাজার টাকা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র ফারুকুল হক।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শেফা বেগম, মোছা: রুবি বেগম ও শিল্পী বেগম এবং সাধারণ কাউন্সিলর এমাদ আহমদ, ছয়ফুল আলম ঝুনু, আকবর হোসেন, মো. আবুল কাশেম, সাইফুল ইসলাম, এহসানুল ইসলাম, মিছবাহ উদ্দিন, এনাম হোসেন ও আব্দুর রহমান আফজল। সিলেট জেলা আওয়ামিলীগের সদস্য দৈনিক শুভদিন পত্রিকার সম্পাদক সারওয়ার হোসেন,সহকারী ভূমি কমিশনার তানিয়া আক্তার সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুক আহমেদ,পৌর সচিব নিকুঞ্জ ব্যানার্জি,শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী ও পৌর কর্মকর্তা।
