বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত: ১৯ জুলাই ২০২২, ১৯:৫৯ |
বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আলী (১৮) নামে এক তরুণের আত্মহত্যার খবর পাওয়া গেছে। আত্মহননকারী তরুণ বিয়ানীবাজার পৌরশহরের একটি চেইন শপের কর্মচারী।
তার বাড়ি পাশ্ববর্তী মৌলভীবাজার জেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি এলাকায় বলে জানিয়েছেন পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েফ।
স্থানীয়রা জানায়, গত দুইদিন থেকে মোহাম্মদ আলী কাজে যায় নি। আজ রাজমহরের কর্তৃপক্ষ তার খোঁজে নয়াগ্রামে আসলে তার ঘরটি বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর কোন সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয়রা । মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার থানা পুলিশ তার ঘরের দরজা খুলে মোহাম্মদ আলীর ঝুলন্ত লাশ দেখতে পায়।
এঘটনায় বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করছে।
সিলেট এর আরো খবর
শিরোনাম
ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন যুবদল নেতা মকসুদ।
সিলেটে রেস্টুরেন্টে যুগলের ছবি তুলে অনলাইনে ধর্মীয় উসকানি, গ্রেফতার ২
বড়লেখা ও জুড়ী সীমান্তে ৩ দিনে ৩০ জনকে ‘পুশইন’র চেষ্টা প্রতিহত করল বিজিবি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী জিয়াউল হক জিয়া পেলেন ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড
প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না
অসহায়দের ন্যায়বিচার নিশ্চিতে বড়লেখায় জেলা ও উপজেলা লিগ্যাল এইডের সমন্বয় সভা
কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
তাহিরপুরে নবীজিকে নিয়ে কটূক্তির অভিযোগে সাবেক পুলিশ সদস্য হেফাজতে
শমশেরনগরে এনজিওর কাছে জমানো টাকা চাইতে গিয়ে হামলার শিকার গ্রাহক
সিলেটে মঞ্চ মাতাতে আসছে যশোরের ‘শব্দ থিয়েটার’
