বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠন
বিয়ানীবাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার রাতে পৌরশহরের অস্থায়ী কার্যালয়ে হাজী মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও কবির হোসেনের সঞ্চালনায় সভায় সকলের সর্বসম্মতিতে আব্দুল করিমকে সভাপতি ও হাজী মো শোয়েব উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সামছুল ইসলামকে কোষাধ্যক্ষ করে নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যরা হলেন, সহসভাপতি হাজী আব্দুল বাছিত খান, সুলতান আহমদ খান, কবির হোসেন ও লুৎফুর রহমান ফয়ছল, সহসাধারণ সম্পাদক মিহির চন্দ, সহ কোষাধ্যক্ষ হাসান আহমদ, প্রচার সম্পাদক শাহাব উদ্দিন, সহপ্রচার সম্পাদক সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবুল মুকিত এবং সদস্য নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ডা. আবু ইসহাক আজাদ, ময়নুল হোসেন আব্দুল নুর ও মো. জিয়াউর রহমান স্বপন।
নবঠিত কমিটির উপদেষ্টাবৃন্দরা হলেন, হাজী মো. আজিজুর রহমান, হাজী মো. আব্দুর রহমান, মুজিবুর রহমান, আব্দুল আহাদ ও মো. আব্দুল কুদ্দুছ।
