বিয়ানীবাজারে ৩ মামলার পলাতক আসামী গ্রেফতার
বিয়ানীবাজারে এনআই অ্যাক্টেরের ৩ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আনোয়ার হোসেন(৩৫) কে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানাপুলিশ। গ্রেফতার হওয়া আনোয়ার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাহার মালদারের পুত্র।
বর্তমানে সে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের লাংকোনা গ্রামে স্থায়ীভাবে বসবাস করছে।
পুলিশ জানায়, সে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ না করে ২০১৯ সাল থেকে পলাতক ছিল। লোনের টাকা পরিশোধ না করার কারণে তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে ৩টি মামলা হয় এবং তিনটি মামলাতেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়।
সোমবার দুপুরে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক নুরন্নবী মোড়লের নেতৃত্বে আনোয়ার হোসেনকে সিলেটে যাওয়ার পথে গাড়ি গ্রেপ্তার করা হয়।
বিয়ানীবাজার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, সে দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাকে শনাক্ত করতে বেশ কিছু সময় লেগেছে। তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট যাওয়ার পথে গাড়ির মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
