বিয়ানীবাজার পৌর নির্বাচনে মেয়র-কাউন্সিলর পদে ৭২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে পৃথকভাবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিনিষ্ট পার্টি এবং স্বতন্ত্র মোড়কে রয়েছে বি এনপি, জামায়াত।
পৌর নির্বাচনে মেয়র পদে ১২ জন এবং কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আব্দুস শুক্কুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাছ উদ্দীন, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজি আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক এবাদ আহমদ।
আওয়ামী লীগের না পেলেও স্বতন্ত্রপ্রার্থী হিসাবে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিয়ানীবাজার সরকারী কলেজের ৯৪ এর সাবেক জি এস ফারুকুল হক ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ টিটু। পাশাপাশি স্বতন্ত্র হিসাবে সাবেক পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন, কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আবুল কাশেম, জাতীয় পার্টি সুনাম উদ্দীন, আব্দুস সবুর ও আবু নাসের পিন্টু, প্রভাষক মো. আব্দুস সামাদ আজাদ ও আহবাব হোসেন সাজু মনোনয়নপত্র জমা দেন।
পৌর এ নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে শামিমা আক্তার, শেফা বেগম, মরিয়ম বেগম ও মুন্নি বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মোছা: রুবি বেগম, মালিকা বেগম ও মোছা. সাজেদা আক্তার নেহার, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে শিল্পী বেগম,
সাধারন কাউন্সিলার পদে ১ নং ওয়ার্ড এমাদ আহমদ, আলম হোসেন, মো. নজমুল হোসেন, মো. ফখরুল ইসলাম, মো. গুলজার আহমদ ও আফজাল হোসেন, ২ নং ওয়ার্ডে হাজী আব্দুস কুদ্দুছ, মো. ওয়াহিদুর রহমান, মো. এমরান হোসেন, মো. ছয়ফুল আলম, বাছন উদ্দিন ও মো. আব্দুর রউফ,
৩নং ওয়ার্ডে মো. আকবর হোসেন, সাহাব উদ্দিন ও আহমদ এহছানুল কাদির,
৪ নং ওয়ার্ডে মো. আকছার হোসেন, মো. ছাদিকুর রহমান, খায়রুল হাসান, খালেদ আহমদ, মো. আবুল কাশেম ও সাইবুল আলম,
৫ নং ওয়ার্ডে সেলিম উদ্দিন, মো. সাইখুল ইসলাম,
৬ নং ওয়ার্ডে আবুল আহসান, মো. সরাজ উদ্দিন, মো. ছাব্বির আহমদ, মো. আব্দুল রউফ, মো. আব্দুল হামিদ, এহসানুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম,
৭নং ওয়ার্ডে মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. আব্দুস ছামাদ, মো. লুৎফুর রহামন খাঁন, মোহাম্মদ আব্দুল মুকিত, মিছবাহ উদ্দিন ও সামছ উদ্দিন,
৮ নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম, মোহাম্মদ এনাম হোসেন, মো. আব্দুর রহমান, কামাল হোসেন, কবির আহমদ ও ৯ নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, মো. শামছুল ইসলাম, মো. আবু বকর, আব্দুর রহমান, ময়নুল ইসলাম, মো. সরওয়ার হোসেন ও শামীম আহমদ।
উল্লেখ্য, ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল ১৭ মে মঙ্গলবার। এ ছাড়া আগামী ২৭ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধরন রয়েছে।
