মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র কিনলেন ৬৬ প্রার্থী
বিয়ানীবাজার পৌর নির্বাচন
বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৬জন প্রার্থী। এদের মধ্যে মেয়র পদে ১১জন ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫৫জন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি শ্যামল সিলেটকে জানান, মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান মেয়র মো আব্দুস শুক্কুর, (আওয়ামী লীগ), বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জিএস ফারুকুল হক (আওয়ামী লীগ), যুক্তরাজ্য প্রবাসী অজি উদ্দিন (স্বতন্ত্র), প্রভাষক মো. আব্দুস সামাদ আজাদ (স্বতন্ত্র), সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বছন হাজীর ছেলে আব্দুস সবুর (স্বতন্ত্র), কানাডা প্রবাসী আহবাব হোসেন সাজু (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ, সাবেক পৌর প্রশাসক মো. তফজ্জুল হোসেন (স্বতন্ত্র), মোহাম্মদ আবুল কাশেম (কমিউনিষ্ট পার্টি), মো. সুনাম উদ্দিন (জাতীয় পার্টি) ও গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আবু নাসের ওরফে পিন্টু (স্বতন্ত্র)।
এছাড়া কাউন্সিলর পদে সংরক্ষিত ওয়ার্ডে (১, ২ ও ৩ নং ওয়ার্ড) শামিমা আক্তার, শেফা বেগম, মরিয়ম বেগম ও মুন্নি বেগম, (৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে) মোছা: রুবি বেগম, মালিকা বেগম ও মোছা: সাজেদা আক্তার নেহার, (৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে) শিল্পী বেগম।
সাধারণ কাউন্সিলর পদে (১ নং ওয়ার্ড) এমাদ আহমদ, আলম হোসেন, মো. নজমুল হোসেন, মো. ফখরুল ইসলাম, মো. গুলজার আহমদ ও আফজাল হোসেন, ২ নং ওয়ার্ডে হাজী আব্দুস কুদ্দুছ, মো. ওয়াহিদুর রহমান, মো. এমরান হোসেন, মো. ছয়ফুল আলম, বাছন উদ্দিন ও মো. আব্দুর রউফ, ৩নং ওয়ার্ডে মো. আকবর হোসেন, সাহাব উদ্দিন ও আহমদ এহছানুল কাদির, ৪ নং ওয়ার্ডে মো. আকছার হোসেন, মো. ছাদিকুর রহমান, খায়রুল হাসান, খালেদ আহমদ, মো. আবুল কাশেম, ও সাইবুল আলম, ৫ নং ওয়ার্ডে সেলিম উদ্দিন, মো. সাইখুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে আবুল আহসান, মো. সরাজ উদ্দিন, মো. ছাব্বির আহমদ, মো. আব্দুল রউফ, মো. আব্দুল হামিদ, এহসানুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ আক্তারুজ্জামান, মো. আব্দুস ছামাদ, মো. লুৎফুর রহামন খাঁন, মোহাম্মদ আব্দুল মুকিত, মিছবাহ উদ্দিন ও সামছ উদ্দিন, ৮ নং ওয়ার্ডে আব্দুল কাইয়ুম, মোহাম্মদ এনাম হোসেন, মো. আব্দুর রহমান, কামাল হোসেন, কবির আহমদ ও ৯ নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম, মো. শামছুল ইসলাম, মো. আবু বকর, আব্দুর রহমান, ময়নুল ইসলাম, মো. সরওয়ার হোসেন ও শামীম আহমদ।
উল্লেখ্য, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন।
তারা হলেন- আব্দুস শুকুর, আব্দুল হাসিব মনিয়া, ফারুকুল হক, আব্দুল কুদ্দুস টিটু, পাভেল মাহমুদ ও ময়নুল হোসেন।
