প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সুনামগঞ্জে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচি বাস্তবায়নে বিস্তারিত কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ কয়েসের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহ-সভাপতি আমানুল হক রাসেল, অ্যাডভোকেট নাজিম কয়েস, যুগ্ম সম্পাদক তোফাজ্জুল হোসেন, মোমিনুল হক কালারচান ও নুরুল আলম।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এনামুল করিম হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, দপ্তর সম্পাদক শাহ আলম, সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলাম, অর্থ সম্পাদক মিনারুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক রিপন উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মতিউর ইসলাম সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালেক আহমদ এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাবুল আহমদ।
উপজেলা ও পৌরসভা ইউনিটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জুলফিকার আলম, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ, দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, জামালগঞ্জ উপজেলার আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, বিশ্বম্ভরপুর উপজেলার আহ্বায়ক শফিকুল রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং দিরাই পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। খুব শিগগিরই কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলাভিত্তিক আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
