‘মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে’
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি বলেছেন, ‘তরুণ ও জনপ্রিয় নেতা মির্জা মো. সম্রাট হোসেনের হাতে মহানগর যুবদলের দায়িত্ব ন্যস্ত হওয়ায় সংগঠনটি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তাঁর নেতৃত্বে যুবদল নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হবে।’
শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর ৩, ৯, ১০ ও ১১ নং ওয়ার্ড এলাকাবাসীর যৌথ উদ্যোগে নবগঠিত সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও মুরব্বি মাহবুবুর রহমান মনতাজের সভাপতিত্বে এবং সিলেট মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. মুস্তাক আহমদ বাপ্পি ও মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবগঠিত সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মির্জা মো. সম্রাট হোসেন এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এলাকাবাসীর এই ভালোবাসা ও সম্মান আমার দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী যুবদল গড়ে তোলাই আমার লক্ষ্য।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, মহানগর বিএনপির উপদেষ্টা শামসুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক খসরু জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ গেদা, সাধারণ সম্পাদক রাজিব কুমার দে রাজু, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মোঃ তায়েফ, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান বুধুরী, সহ-সভাপতি নিয়ামত এলাহি, ১১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মুজাহিদ খাঁন গুলশান, আজমল আহমদ, তাজউদ্দিন, জসিম উদ্দীন, হানিফ আহমদ চৌধুরী, কয়েছ আহমদ, শফিক আহমদ, শামছুর রহমান তুতা, বিশিষ্ট মুরব্বি মহমুদ হক।
আরও উপস্থিত ছিলেন— সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মলয় লাল ধর, পারভেজ খান জুয়েল, শামীম রেজা, খালেদ আহমদ, জেলা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদ, মো. দিলাজ আহমদ, মো. নুর উদ্দিন খাঁন হাসান, এম এ হাসান, মকসুদুল করিম ইমন, কাওছার হোসেন খান, মাফুজুল করিম শিপলু, জেলা সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আহমদ, রাজু আহমদ, হোসেন আহমেদ, রেজাউল হাসান মাসুম, রিপন চৌধুরী, মোঃ হোসেনুর রহমান রিজভী, বাবর আহমদ, কোতোয়ালী থানা কৃষকদলের সভাপতি আব্দুর রহিম মতছির, মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সাবেক ক্রীড়া সম্পাদক এ কিউ এম শাহরীয়ার জালালী কাইজার, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক রুমন আহমদ, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রাসেল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাইম আলী কাইয়ুম, এস এম সেফুল, মেহরাজ ভূইয়া পলাশ, মো. আশরাফ হোসেন সুহেব, মোঃ আবুল কালাম, শফি উদ্দিন, শিবলু জামান, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, মহানগর যুবদলের সাবেক সহ-কোষাধ্যক্ষ মো. সাদ্দাম, আফজল হোসেন, সাবেক সহ-প্রচার সম্পাদক মহফিজুর রহমান তানভীর, সাবেক সহ-ত্রাণ সম্পাদক জুনেদ আহমদ, সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলেক আহমদ, লায়েক আহমদ, সাবেক জেলা সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুহেব আহমদ চৌধুরী শুভ, মহানগরের সাবেক সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. রনি মিয়া, সাবেক সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইয়াজ আলম, সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল নেতা জাবেদ আহমদ, আশরাফুল ইসলাম অপু, আশিক নুর, ভূলন কান্তি তালুকদার, সামি সাদিক, আব্দুল গফফার শান্ত, আলমাস আলী, ইউসুব হোসেন, হামিদুর রহমান সুমন, শাকিল আহমদ, সাহেল রহমান, মো. রনি হোসেন, ১০ নং ওয়ার্ড যুবদল নেতা শহিদুল হক, ৪০ নং ওয়ার্ড যুবদল নেতা নাহিদ আহমদ, ৪১ নং ওয়ার্ড যুবদল নেতা ইমরান আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ৩, ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ।

