শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | ২৬ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ভাষা সংগ্রামী ও চা শ্রমিক নেতা কমরেড মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

এম এ ওয়াহিদ রুলু

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১৯:৫৮ |

ভাষা সংগ্রামী, প্রবীণ চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ ও লেখক কমরেড মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে চা শ্রমিকদের অধিকার আদায়সহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই জননেতার স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় কমলগঞ্জের ধূপাটিলায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর কর্মময় জীবন ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

কমরেড মফিজ আলী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) কেন্দ্রীয় সদস্য ছিলেন। ১৯২৭ সালের ১০ ডিসেম্বর কমলগঞ্জ উপজেলার ধূপাটিলা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষকতা, সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি আমৃত্যু তিনি শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষে কাজ করে গেছেন। তিনি ইত্তেফাক, সংবাদ, সাপ্তাহিক জনতা, লাল বার্তা ও ইংরেজি দৈনিক ডন পত্রিকায় নিয়মিত লিখতেন।

রাজনৈতিক ও গণমুখী কর্মকাণ্ডের কারণে ১৯৫৪ থেকে ১৯৭২ সালের বিভিন্ন সময়ে তিনি ছয় বছর কারাবরণ করেন। ২০০৮ সালের ৩০ আগস্ট কুলাউড়ায় কৃষক সভা থেকে ফেরার পথে নিজ বাড়ির সামনে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ অক্টোবর ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, তিনি সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টনের পিতা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা কমরেড মফিজ আলীর আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 

জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ

কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার

আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা

মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

প্রবাসীদের জন্য এলো সহজ ব্যাংকিং সেবা

কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

‘মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে’

সিলেট এর আরো খবর

জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান 
জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ
কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার
মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জনসম্পৃক্ততা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনের আহ্বান  জামালগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ের তালা ভেঙে দখলের চেষ্টা, থানায় অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর বাদশা গ্রেফতার আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাধবপুরে পুরাতন কম্বলের আড়ালে গাঁজার চালান, আটক ২ পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ প্রবাসীদের জন্য এলো সহজ ব্যাংকিং সেবা কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার ‘মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে’
VARIFY reCAPTCHA