শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬ |

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা আর নেই। শনিবার (১৯ সেপ্টেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। খবর জিও সুপারের।

১৭ বছরের পুরো সিনিয়র ক্যারিয়ারই ইন্টার মিলানে কাটিয়েছেন মাজ্জোলা। ক্লাবটির হয়ে ৫৬৫ ম্যাচে ১৫৮ গোল করেছেন তিনি। তার সময়ে ইন্টার চারবার সিরি আ শিরোপা এবং দুবার ইউরোপিয়ান কাপ জেতে।

জাতীয় দল ইতালির হয়েও সমৃদ্ধ ছিল মাজ্জোলার ক্যারিয়ার। ১৯৬৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন তিনি। দুই বছর পর মেক্সিকো বিশ্বকাপে ফাইনালেও খেলেন। যদিও সেবার ব্রাজিলের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ইতালির।

মাজ্জোলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইন্টার মিলান। ক্লাবটি তাকে শুধু ইন্টারের নয়, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্মরণ করেছে। বিবৃতিতে তারা বলেছে, ‘সান্দ্রো মাজ্জোলা ছিলেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। শুধু নেরাজ্জুরিদের ইতিহাসে নয়; তিনি ছিলেন ইন্টারেরই ইতিহাস। ছোটবেলায় ক্লাবে যোগ দিয়েছিলেন, আর কখনো তা ছেড়ে যাননি।’

মাজ্জোলার জীবন ও ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে এক মর্মান্তিক পারিবারিক ইতিহাস। তার বাবা ভ্যালেন্তিনো মাজ্জোলা ছিলেন ইতালির জাতীয় দলের খেলোয়াড় এবং তৎকালীন তুরিনোর অধিনায়ক। ১৯৪৯ সালে মাত্র ছয় বছর বয়সে সুপারগা বিমান দুর্ঘটনায় বাবাকে হারান সান্দ্রো। ওই দুর্ঘটনায় তুরিনোর পুরো দলই প্রাণ হারায়।

মাত্র ১৮ বছর বয়সে ইন্টার মিলানের হয়ে সিনিয়র দলে অভিষেক হয় তার। জুভেন্টাসের বিপক্ষে সেই ম্যাচটিও ছিল ব্যতিক্রমী। আগের ম্যাচে বিতর্কিত মাঠে প্রবেশের ঘটনার পর পুনরায় ম্যাচ আয়োজন করা হয়েছিল। ম্যাচের আগে স্কুলের পরীক্ষা শেষ করে তুরিনে ছুটে গিয়েছিলেন মাজ্জোলা। ৯-১ গোলে ইন্টার হারলেও দলের একমাত্র গোলটি করেছিলেন তিনি, পেনাল্টি থেকে।

এরপর দ্রুতই ইন্টারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন মাজ্জোলা। ১৯৬৪ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইন্টারের ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন তিনি। পরের বছরও দলকে ইউরোপিয়ান কাপ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭৭ সালে ফুটবল থেকে অবসর নেন মাজ্জোলা। এরপর ইন্টার মিলান ও তুরিনো; দুই ক্লাবেই স্পোর্টিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?

খেলাধুলা এর আরো খবর

শতক হাঁকিয়েও পারলেন না হেটমায়ার, রুদ্ধশ্বাস ম্যাচে স্বপ্নভঙ্গ মিরাজদের
বাংলাদেশকে ডেকে ‘উধাও’ চীন, মাঠে গড়াল না ম্যাচ
ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন কীর্তি ইয়ামালের
মেসিকে পেছনে ফেলে বার্সায় রাফিনিয়ার নতুন ইতিহাস
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাজধানীতে ৪০০ হটস্পটে ১৪০০ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
VARIFY reCAPTCHA