শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

বাংলাদেশকে ডেকে ‘উধাও’ চীন, মাঠে গড়াল না ম্যাচ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৫ |

এশিয়ান গেমসের সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিতে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সেই ম্যাচ ঘিরে নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে পৌঁছে যায় পুরো দল। কিন্তু মাঠে গিয়ে প্রতিপক্ষের অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে; বরং অপেক্ষা করতে হয়েছে ম্যাচটি কেন হচ্ছে না, সেই উত্তর জানতে।

স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছে যায় টাইগ্রেসরা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চীনা দলের কোনো দেখা মেলেনি। একপর্যায়ে জানা যায়, চীন ম্যাচটি খেলতে আসছে না। ফলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। প্রতিপক্ষ ছাড়াই মাঠে অনুশীলন করে সেমিফাইনালের প্রস্তুতি নিতে হয় বাংলাদেশ দলের।

তবে মাঠে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। কিউরেটরের কাছ থেকে বাংলাদেশ জানতে পারে, নির্ধারিত ম্যাচটি হচ্ছে না। কিছুক্ষণ পর নিশ্চিত হওয়া যায়, চীন ম্যাচ খেলতে মাঠে আসছে না।

এ প্রসঙ্গে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– খেলা হবে না। কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি।’

ঘটনাটি বিস্মিত করেছে এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদকেও। তিনি বলেন, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। তবে বৃষ্টির কারণে সেই ম্যাচ মাঠে গড়ায়নি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সরাসরি উঠে যায় সেমিফাইনালে।

এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ না পেলেও চীনের বিপক্ষে নির্ধারিত ম্যাচের সময়টুকু অনুশীলন করেই কাজে লাগিয়েছে বাংলাদেশ দল।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে?

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা

তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম

৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি

দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন

২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা

কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

খেলাধুলা এর আরো খবর

ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা আর নেই
শতক হাঁকিয়েও পারলেন না হেটমায়ার, রুদ্ধশ্বাস ম্যাচে স্বপ্নভঙ্গ মিরাজদের
ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন কীর্তি ইয়ামালের
মেসিকে পেছনে ফেলে বার্সায় রাফিনিয়ার নতুন ইতিহাস
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
‘আওয়ামী লীগ' থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বাড়তি বেতন কবে থেকে? শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলল চার বস্তা টাকা তারেক রহমানকে নিজের যাওয়ার রাস্তা বেছে নিতে হবে: নাহিদ ইসলাম ৩৩ মাস ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন নারীসহ ৩ বাংলাদেশি দেশে প্রথমবার ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন ২৪ ঘণ্টায় সৌদি আরবের ২৬ হামলা কারাগারে থেকেও ডাকাতি মামলার আসামি, এক দশক ধরে মামলার ঘানি টানছেন ইমরান দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
VARIFY reCAPTCHA