ওসমানীনগরে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ১
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫১ |
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে ফের দুর্ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭টার দিকে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। নিহত আহমদ আলী (২০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মহিমাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে।
তিনি দীর্ঘদিন থেকে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে কাঠের ব্যবসা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক যানটি সনাক্তের চেষ্টা চলছে।
শিরোনাম
সোনাই নদীতে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
বিগত সরকারের অর্থপাচারের কারণেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ কষ্ট
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী
দোয়ারাবাজারে বালু উত্তোলনের দায়ে ৪ জনের জেল-জরিমানা
কুলাউড়ায় চাচার জমি দখলের পাঁয়তারায় আপন ভাতিজারা
ওসমানীনগরে মহাসড়কে গাড়ির ধাক্কায় নিহত ১
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২টি বারকি নৌকা জব্দ
কমলো এলপি গ্যাসের দাম

