মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বড়লেখা সীমান্তে ইয়াবার বড় চালান জব্দ, দুই মাদককারবারি আটক

আশফাক আহমদ

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৭ |

মৌলভীবাজারের বড়লেখার সীমান্তবর্তী বোবারথল এলাকায় থেকে ইয়ার বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এসময় আটক করা হয়েছে দুই মাদক কারবারিকেও। জব্দকৃত ১ হাজার ৭শ’ ৭০ পিস ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে  লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। 


সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিজিরি এক বিশেষ অভিযানে ইয়াবার চালানসহ দুই মাদক কারবারি ধরা পড়ে।

আটককৃতরা হচ্ছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন। 

বিজিবি সূত্র জানিয়েছে, কতিপয় চোরাকারবারি বোবারথলের দুর্গম এলাকা গান্ধাই সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপি এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালানোর চেষ্টা চালায়। এসময় বিজিবি দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৩৩ হাজার ৫’শ টাকা।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান সুজন জানান, বড়লেখা গান্ধাই সীমান্তে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে ১৭৭০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। রাতে জব্দ ইয়াবাসহ তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। 


বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সোমবার রাত সাড়ে দশটায় জানান, বিজিবি ইয়াবাসহ আটক দুই কারবারিকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা

স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায়

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

তিন পাতায় মেসি কী লিখেছেন?

সিলেট এর আরো খবর

মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব
আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু
বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায় ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২ রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি তিন পাতায় মেসি কী লিখেছেন?
VARIFY reCAPTCHA