মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ

জগন্নাথপুর প্রতিনিধি

রিপোর্টার

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৮ |

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় একটি বন্ধ বসতঘর থেকে আসিয়া বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে পৌরসভার ভবের বাজার ২নং ইনাতনগর এলাকায় ঘরের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

নিহত আসিয়া বেগম ওই এলাকার মৃত আব্দুল মালিকের স্ত্রী। তিনি স্বামী মারা যাওয়ার পর একাই ওই বাড়িতে বসবাস করতেন। তার একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নিহতের দেবরপুত্র সুজাত ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে তিনি ঘরের দরজায় জোরে ধাক্কা দিলে দরজা সামান্য ফাঁক হয়ে যায়। এ সময় ভেতরে পচাগলা মরদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় বিশিষ্ট মুরুব্বি, কবি ও লেখক শাহ্ মাহফুজুল করিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলছিল। তালাটি যাতে সহজে খোলা বা সরানো না যায়, সে জন্য তালা লাগানোর স্থানে কৌশলে একটি বাঁশের লাঠিও গুঁজে রাখা হয়েছিল বলে তিনি জানান।

নিহত নারীর মেয়ে কল্পনার স্বামী দিলশাদ মিয়া অভিযোগ করে বলেন, তার শাশুড়ির কাছে চিকিৎসার জন্য রাখা প্রায় ৪০ হাজার টাকা ছিল। ওই টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। তার দাবি, স্বাভাবিক মৃত্যু হলে বাইরে থেকে ঘরে তালা লাগানোর বিষয়টি ব্যাখ্যা করা কঠিন। কারণ ঘরের চাবি সবসময় নিহতের কোমরে ঝুলানো থাকত বলে তিনি জানান।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব

আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ!

বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী আইপিইউ

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে রাখার সুযোগ নেই: ত্রিবেদী

সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু

বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ

চা বাগানের ড্রেনে পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের

জৈন্তাপুর সীমান্ত টাওয়ার থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার

৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায়

সিলেট এর আরো খবর

মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব
আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু
চা বাগানের ড্রেনে পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদ! বাংলাদেশের সংসদের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী আইপিইউ বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে রাখার সুযোগ নেই: ত্রিবেদী সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ চা বাগানের ড্রেনে পড়ে প্রাণ গেল নারী শ্রমিকের জৈন্তাপুর সীমান্ত টাওয়ার থেকে বিজিবি সদস্যের লাশ উদ্ধার ৪৯ বছরের পথচলায় বিএনপির তিন অধ্যায়
VARIFY reCAPTCHA