মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী

মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৮ |

বাংলাদেশে মবের অপসংস্কৃতি শক্তভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) একটি অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'মবের ব্যাপারে সাধারণ আইনের মধ্যেই আছে। মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার। আমরা খুব সজাগ আছি সচেতন আছি। বাংলাদেশে মবের যে অপসংস্কৃতি সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা শক্তভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ।'

সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনের পর প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম ও ড্রোনের ব্যবহারিক প্রদর্শনীও দেখেন তিনি।

এসময় তিনি বলেন, মাদক চোরাকারবারীরা অত্যাধুনিক অস্ত্র সজ্জিত থাকে। অপরপক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কোনো হাতিয়ার ছিল না। আমরা এখন অত্যাধুনিক হাতিয়ারের ব্যবস্থা রেখেছি। তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে। মাদকদ্রব্য, চোরাচালানকারীদের অপরাধ চিহ্নিত করে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হয়েছে। জনবল ও বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যেমন মালখানা, হাজতখানা, ট্রাইবুনাল, অস্ত্র, ডগ স্কোয়াডসহ থাকবে। বিজিবি তাদের বর্ডার এরিয়াতে সহযোগিতা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'মামলার আধিক্যের কারণে অপরাধীরা সুযোগ পেয়ে থাকে। তবে আইনি ব্যবস্থায় আইনি কাঠামো আমরা খুব শক্তিশালিভাবে গড়ে তুলছি। আমাদের বাহিনীদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে সীমান্তে চোরাচালানসহ সব অপরাধ কমে আসবে।

সীমান্তে নজরদারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যেসব এলাকায় জনবল দিয়ে ম্যানুয়ালি নজরদারি করা সম্ভব নয় অথবা খুবই কঠিন, সেখানে ডিজিটাল সার্ভেইল্যান্স, নাইট মিশন ও থার্মাল ড্রোন ব্যবহার করা হবে। এর মাধ্যমে সীমান্তের অপর পারে থাকা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারের মতো কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচারসহ আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হবে।'

বিজিবির জন্য নিজেদের ড্রোন তৈরি ও অ্যাসেম্বল করার উদ্যোগের কথাও জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এগুলো নিজেরাও এখানে অ্যাসেম্বল করছি, বানাচ্ছি এবং ভবিষ্যতে সেটা আমাদের জন্য একটা ডিফেন্স ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠতে পারে।’

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সেখানে মন্ত্রীকে স্বাগত জানান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ সদস্য আ্যডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের পরিচালক বদরুজ্জামান সেলিম, বিএনপির মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী প্রমুখ।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন তিনি।

বিকেল ৪টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা

স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায়

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

তিন পাতায় মেসি কী লিখেছেন?

সিলেট এর আরো খবর

বড়লেখা সীমান্তে ইয়াবার বড় চালান জব্দ, দুই মাদককারবারি আটক
আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু
বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায় ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২ রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি তিন পাতায় মেসি কী লিখেছেন?
VARIFY reCAPTCHA